ভোটার তালিকা সম্পর্কিত ইস্যু, BLA-দের সঙ্গে আজ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়
Connect with us

ভোটের খবর

ভোটার তালিকা সম্পর্কিত ইস্যু, BLA-দের সঙ্গে আজ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের ভোটাররা এখন খুব সহজেই খসড়া ভোটার তালিকা (Draft Voter List) যাচাই করতে পারবেন। মঙ্গলবার সকাল থেকে নির্বাচন কমিশনের (Election Commission) নির্দিষ্ট অ্যাপ ‘ইসিআইএনইট’ (ECINET App)-এর মাধ্যমে এই পরিষেবা চালু হয়েছে। অ্যাপে নিজের এপিক নম্বর (EPIC Number) দিলেই জানা যাচ্ছে ভোটার তালিকায় নাম রয়েছে কি না।

যদিও নির্বাচন কমিশনের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে খসড়া তালিকা প্রকাশ করা হয়নি। এই আবহেই আজ বিকেল ৪টেয় ভবানীপুর বিধানসভার বুথ লেভেল এজেন্টদের (Booth Level Agent – BLA) সঙ্গে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে তাঁর বাসভবনে হওয়া এই বৈঠকে দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) আটটি ওয়ার্ড নিয়ে গঠিত ভবানীপুর বিধানসভা কেন্দ্র মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র। সম্প্রতি উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয় (Natural Disaster) পরিস্থিতি খতিয়ে দেখতে দার্জিলিং সফরে থাকাকালীন মেয়র ফিরহাদ হাকিমের মাধ্যমে দলীয় কর্মীদের বার্তা দেন মমতা। সেখানে তিনি অভিযোগ তোলেন, ভবানীপুরে ‘আউটসাইডার’ (Outsider) ভোটার বাড়ছে।

Advertisement
ads

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভবানীপুরে মোট ভোটার ২ লক্ষ ৬ হাজার ২৯৫ জন। এনুমারেশন ফর্ম (Enumeration Form) ডিজিটাইজ হয়েছে ৭৮.২৯ শতাংশ। খসড়া তালিকা থেকে ভবানীপুরে প্রায় ৪৪ হাজার ৭৮৭ জনের নাম বাদ পড়তে পারে বলে জানানো হয়েছে।

১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকা নিয়ে কোনও আপত্তি বা ত্রুটি থাকলে কমিশনের কাছে অভিযোগ জানানো যাবে। শুনানির পর যাচাই করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি।

Continue Reading
Advertisement