উপমা-ইডলির প্রাতঃরাশে মিটল কর্নাটক কংগ্রেসের বিরোধ: সিদ্দারামাইয়া-ডিকের ঐক্যের বার্তা
Connect with us

রাজনীতি

উপমা-ইডলির প্রাতঃরাশে মিটল কর্নাটক কংগ্রেসের বিরোধ: সিদ্দারামাইয়া-ডিকের ঐক্যের বার্তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উপমা (Upma), ইডলি (Idli) আর সম্বর (Sambar)—এই দেশী প্রাতঃরাশেই শেষ হলো কর্নাটক কংগ্রেসের অন্দরে চলা বহুদিনের অস্বস্তি। শনিবার সকালে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)-র বাড়িতে আমন্ত্রিত ছিলেন উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার (DK Shivakumar)। বহুদিনের জল্পনা-কল্পনার পর এই প্রাতঃরাশ বৈঠকেই জানিয়ে দেওয়া হলো—মুখ্যমন্ত্রিত্ব নিয়ে দু’জনের মধ্যে কোনও বিরোধ নেই।

গত কয়েকদিন ধরে কর্নাটক কংগ্রেসে মুখ্যমন্ত্রিত্ব বদলের টানাপড়েন (Power Tussle) তুঙ্গে পৌঁছেছিল। বিষয়টি নাকি গান্ধী পরিবার (Gandhi Family) পর্যন্ত গড়িয়েছে। আগামী ১ ডিসেম্বর শুরু হওয়া শীতকালীন সংসদ অধিবেশনের (Parliament Winter Session) আগে এই অস্থিরতা নিয়ে অস্বস্তিতে ছিলেন রাহুল গান্ধীও।

কিন্তু এদিন প্রাতঃরাশের টেবিল থেকে বেরিয়ে সিদ্দারামাইয়া ও শিবকুমার একসুরে বললেন, “আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি, থাকব।” মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানালেন—তাঁদের মধ্যে কোনও মতপার্থক্য (Differences) নেই এবং ভবিষ্যতেও হবে না। আলোচনা হয়েছে ২০২৮ সালের বিধানসভা নির্বাচন (Assembly Election 2028), পৌরসভা ও পঞ্চায়েত ভোট নিয়েও। লক্ষ্য—কর্নাটকে কংগ্রেসকে ফের ক্ষমতায় ফিরিয়ে আনা।

Advertisement
ads

তিনি আরও জানান, হাইকম্যান্ড (High Command) যা নির্দেশ দেবে, তাঁরা তাই পালন করবেন। মিডিয়াই বিভ্রান্তি তৈরি করছে বলে তাঁর অভিযোগ। পাশাপাশি বিজেপি (BJP) ও জেডিএস (JDS)-এর অভিযোগকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। বিধানসভায় কংগ্রেসের ১৪০ বিধায়কের সংখ্যার তুলনায় বিরোধীদের ক্ষমতা তুলনায় অনেক কম বলেই জানান তিনি।

ডিকে শিবকুমারও বলেন, তিনি কংগ্রেসের অনুগত সৈনিক (Loyal Worker)। হাইকম্যান্ডের এক ডাকেই তিনি দিল্লি যেতে প্রস্তুত।
প্রাতঃরাশ শেষে দুই নেতা তাঁদের সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করেন—যেখানে প্রতিফলিত হলো ঐক্যের বার্তা।

Continue Reading
Advertisement