দেশের খবর
হোয়াইট কলারের পর ‘অপারেশন মাইনর’, ISIS প্রভাবিত ২ কিশোরের বিরুদ্ধে
ডিজিটাল ডেস্কঃ ছত্তীসগড়ের (Chhattisgarh) রায়পুরে (Raipur) আইসিস (ISIS) যোগ সন্দেহে দুই নাবালক (Minor)কে আটক করেছে অ্যান্টি-টেররিজম স্কোয়াড (ATS)। রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র দফতরের (Home Department) প্রধান বিজয় শর্মা (Vijay Sharma) জানান, পাকিস্তান-ভিত্তিক ISIS মডিউলের (Pakistan-based ISIS module) নির্দেশে এই কিশোররা সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে সক্রিয় ছিল।
শর্মা দাবি করেন, নাবালকরা নিজেরাই চরমপন্থী (Extremist) কনটেন্টে প্রভাবিত ছিল এবং Instagram-এ অন্যদের প্রভাবিত করার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে প্রথমবার ছত্তীসগড়ে UAPA–র (Unlawful Activities (Prevention) Act) মামলা করা হয়েছে। ATS–এর সাইবার নজরদারিতে ধরা পড়েছে, পাকিস্তানি হ্যান্ডলাররা কিশোরদের ব্যবহার করে ISIS–এর প্রচারমূলক (Propaganda) ও হিংসাত্মক (Violent) কনটেন্ট ছড়িয়েছিল।
তদন্তে জানা যায়, দুই কিশোরকে ছত্তীসগড়ে ISIS মডিউল তৈরি করতে উৎসাহিত করা হয়েছিল। ATS–এর টিম এখন পুরো নেটওয়ার্ক এবং রাজ্যের অন্যান্য কিশোরদের খুঁজছে। শর্মা বলেন, সন্দেহজনক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখলে সঙ্গে সঙ্গে পুলিশে জানাতে হবে।


