চিংড়িঘাটা মেট্রো কাজ বন্ধ: ট্রাফিক ও নিরাপত্তা সমস্যায় আবার বিলম্ব
Connect with us

ভারতীয় রেল

চিংড়িঘাটা মেট্রো কাজ বন্ধ: ট্রাফিক ও নিরাপত্তা সমস্যায় আবার বিলম্ব

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চিংড়িঘাটায় (Chingrighata) মেট্রো (Metro) নির্মাণের বাকি অংশে কাজ শুরু হওয়া ফের সঙ্কটের মুখে পড়ল। আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা বাস্তবে হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

কলকাতা ট্রাফিক পুলিশ (Traffic Police) জানিয়েছে, দিল্লিতে (Delhi) বিস্ফোরণের পর পরিস্থিতি নিরাপত্তার দিক থেকে অনেকটা কঠোর করা হয়েছে। এই কারণে ইডেন (Eden) স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ম্যাচের সময় নিরাপত্তা জোরদার করতে হয়েছে। এছাড়াও রবিবার শহরে একটি ম্যারাথন (Marathon) অনুষ্ঠিত হবে, এবং এই সপ্তাহান্তে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)। এসব কারণে চিংড়িঘাটার মতো গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক ব্লক (Traffic Block) দেওয়া কঠিন।

আরও সমস্যা তৈরি হয়েছে RVNL (Rail Vikas Nigam Limited) কর্তৃক কাজের এলাকায় নতুন রাস্তা তৈরি করার শেষ মুহূর্তের কাজের কারণে। ট্রাফিক ব্লক দেওয়ার আগে ওই কাজ সম্পন্ন করতে হবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে ব্রিজ জোড়ার কাজ (Bridge Linking Work) আরও পিছিয়ে দেওয়া হচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) পক্ষ থেকে।

চিংড়িঘাটা এলাকায় (Chingrighata Area) ৩৬৬ মিটার না জুড়ে গেলে অরেঞ্জ লাইনের (Orange Line) কাজ সম্পূর্ণ হবে না। এই সমস্যা আদালতের (High Court) নজরেও এসেছে। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক বৈঠকে সবপক্ষ সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে, উৎসবের মরশুম (Festive Season) শেষ হলে, নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের শুক্র থেকে রবিবার রাতের সময় ট্রাফিক ব্লক নিয়ে কাজ শেষ করবে RVNL। আদালতও এই সিদ্ধান্তে সায় দিয়েছে।

Advertisement
ads

তবে, চলতি সপ্তাহের শুক্রবার থেকে কাজ শুরু হওয়ার সম্ভাবনা কম। মেট্রো কর্তৃপক্ষ (Metro Authority) কী সিদ্ধান্ত নেবেন, তা এখনও স্পষ্ট নয়। তারা রাজ্য প্রশাসনের (State Administration) নতুন দিন মেনে নেবেন নাকি আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন, সেটাই এখন নজরের বিষয়।

Continue Reading
Advertisement