দিল্লি বিস্ফোরণের হুবুহু নকল এইবার ইসলামাবাদে! পাকিস্তানের ইসলামাবাদে বিস্ফোরণ, নিহত ৯, আহত কমপক্ষে ১২
Connect with us

পাকিস্তান

 দিল্লি বিস্ফোরণের হুবুহু নকল এইবার ইসলামাবাদে! পাকিস্তানের ইসলামাবাদে বিস্ফোরণ, নিহত ৯, আহত কমপক্ষে ১২

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) রাজধানী ইসলামাবাদ (Islamabad) কেঁপে উঠল এক ভয়ঙ্কর বিস্ফোরণে (Explosion)। ইসলামাবাদের জেলা আদালতের (District Court) বাইরে এই বিস্ফোরণ ঘটেছে, খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স (Reuters)।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরণে অন্তত ৯ জনের (9 People) মৃত্যু হয়েছে, আর আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় পুলিশ (Local Police) জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক (Critical Condition)। পুলিশ কর্মকর্তা রয়টার্সকে (Reuters) বলেছেন, “বিস্ফোরণের ধরন (Type of Explosion) এখনও স্পষ্ট নয়। ফরেন্সিক (Forensic) দলের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”

Advertisement
ads

বিস্ফোরণটি শহরের অন্যতম জনবহুল (Crowded Area) এলাকায় ঘটেছে। তাই আশঙ্কা করা হচ্ছে আহতদের সংখ্যা (Number of Injured) আরও বাড়তে পারে। বিস্ফোরণটি ঘটেছে সেই গাড়িতে (Car) যা ইসলামাবাদ কোর্টের বাইরে ছিল।

এই ঘটনার আগে মাত্র একদিন আগে দিল্লির (Delhi) লালকেল্লা মেট্রো স্টেশনের (Red Fort Metro Station) সামনে গাড়িতে বিস্ফোরণ ঘটে। দিল্লিতে তৎপরতার পর কলকাতা (Kolkata), মুম্বই (Mumbai), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), বিহার (Bihar) সহ বিভিন্ন স্থানে হাই অ্যালার্ট (High Alert) জারি করা হয়। পাকিস্তানের সরকারও (Pakistani Government) ইসলামাবাদের আকাশসীমা (Airspace) এবং স্থল, বায়ু ও নৌসেনাকে (Land, Air & Naval Forces) বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

Continue Reading
Advertisement