ভোটার তালিকা সংশোধনে ধাক্কা! অনলাইনে SIR ফর্ম এখনও অনুপলব্ধ
Connect with us

ভাইরাল খবর

ভোটার তালিকা সংশোধনে ধাক্কা! অনলাইনে SIR ফর্ম এখনও অনুপলব্ধ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলায় (Bengal) মঙ্গলবার থেকেই শুরু হয়েছে SIR (Special Intensive Revision)-এর এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিলি। জেলার পর জেলা, BLO (Booth Level Officer)-রা বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের হাতে পৌঁছে দিচ্ছেন এই ফর্ম। কোথাও কোথাও তাঁরা নিজেরাই সাধারণ মানুষকে ফর্ম পূরণের নিয়মও বুঝিয়ে দিচ্ছেন এবং প্রয়োজনে সাহায্যও করছেন।

তবে এই প্রক্রিয়ার পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) জ্ঞানেশ কুমার (Jainesh Kumar) ঘোষণা করেছিলেন যে, এই ফর্ম অনলাইনেও (Online) পূরণ করা যাবে। মূলত বিদেশে বা অন্য রাজ্যে থাকা বাঙালি ভোটারদের (NRI/Outstation Voters) সুবিধার্থে এই ব্যবস্থা চালু করার কথা ছিল।

কিন্তু বাস্তবে দেখা গেল, মঙ্গলবার অর্থাৎ এনুমারেশন ফর্ম বিলির প্রথম দিন অনলাইন পরিষেবা চালু হয়নি। নির্বাচন কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত সমস্যা (Technical Issue) থাকায় আপাতত অনলাইনে ফর্ম পূরণের ব্যবস্থা বন্ধ রয়েছে। তবে আশ্বাস দেওয়া হয়েছে, “দু-এক দিনের মধ্যেই (Within a few days)” এই ফিচার (Feature) চালু হবে। যদিও সঠিক দিনক্ষণ (Exact Date) জানাতে পারেনি কমিশন।

SIR-এর নিয়ম অনুযায়ী, প্রতিটি ভোটারকে (Voter) এই এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এরপর এই তথ্য ২০০২ সালের শেষবারের SIR ভোটার তালিকার (Voter List) সঙ্গে তুলনা করা হবে। সেই ভিত্তিতে প্রস্তুত হবে সংশোধিত (Revised) ও আধুনিক ভোটার তালিকা। মঙ্গলবার থেকেই BLO-রা সেই ফর্ম নিয়ে ভোটারদের দরজায় পৌঁছচ্ছেন।

Advertisement
ads

তবে প্রবাসী বাঙালিদের কথা মাথায় রেখে কমিশনের ওয়েবসাইটে (Website) অনলাইন ফর্ম পূরণের সুবিধা চালুর ঘোষণা করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। যাতে তাঁরা বিদেশে (Abroad) থেকেও এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। কিন্তু মঙ্গলবার সেই সুবিধা কার্যত অনুপলব্ধ (Unavailable)।

রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) এক কর্তা জানিয়েছেন, “প্রযুক্তিগত কারণে (Technical Glitch) অনলাইন ফর্ম আপলোড (Upload) করা যায়নি। তবে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এদিকে ভোটারদের একাংশের অভিযোগ, “এভাবে অনলাইনে কাজ শুরু না হলে পরবর্তীতে ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে।” তৃণমূল (Trinamool Congress) শিবিরের তরফে আগেই অভিযোগ তোলা হয়েছিল— পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই নির্বাচন কমিশন এই বিশেষ নিবিড় সংশোধন (Special Revision) প্রক্রিয়া শুরু করেছে, যা আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Election) রাজনীতির সঙ্গে যুক্ত।

Advertisement
ads

এখন অনলাইন ব্যবস্থার শুরুতেই হোঁচট (Setback) খাওয়ায় রাজনৈতিক বিশেষজ্ঞদের (Political Analysts) একাংশের মতে, তৃণমূলের সেই অভিযোগ কিছুটা হলেও যুক্তিযুক্ত মনে হচ্ছে।

Continue Reading
Advertisement