বিডিও দপ্তরে টেবিল চাপড়ে উত্তেজনা! আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ আচরণে তোলপাড় উত্তরবঙ্গ
Connect with us

রাজনীতি

বিডিও দপ্তরে টেবিল চাপড়ে উত্তেজনা! আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ আচরণে তোলপাড় উত্তরবঙ্গ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃত্রাণ বণ্টন (Relief Distribution) নিয়ে আলিপুরদুয়ারের (Alipurduar) বিজেপি সাংসদ (BJP MP) মনোজ টিগ্গা (Manoj Tigga)-র আচরণ ঘিরে তীব্র বিতর্ক। মাদারিহাটের (Madarihat) বিডিও (BDO) অমিত চৌরাশিয়ার (Amit Chourasia) দপ্তরে গিয়ে আঙুল উঁচিয়ে, টেবিল চাপড়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেন সাংসদ। পুরো ঘটনাটির ভিডিও (Video) ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল, এবং সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

পুজোর (Festival) পরপরই হঠাৎ হড়পা বানে (Flash Flood) বিপর্যস্ত হয় উত্তরবঙ্গের (North Bengal) বেশ কিছু এলাকা। চা বাগানের (Tea Garden) শ্রমিক পরিবারের অনেকেই অভিযোগ করেন—এখনও পর্যন্ত তাঁরা ত্রাণসামগ্রী (Relief Materials) পাননি, এমনকি একটি ত্রিপলও দেওয়া হয়নি।

এই অভিযোগ নিয়েই গত ২৯ অক্টোবর সাংসদ মনোজ টিগ্গা সরাসরি মাদারিহাট বিডিও দপ্তরে পৌঁছে যান। ভিডিও অনুযায়ী, তিনি প্রথম থেকেই বিডিওর সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন। তাঁকে আঙুল তুলে কথা বলতে এবং টেবিল চাপড়াতে দেখা যায়। এমনকি বিডিওকে “তৃণমূলের (TMC) ঝান্ডাধারী” বলেও কটাক্ষ করেন বিজেপি সাংসদ।

তবে, উত্তেজনার মধ্যেও ঠান্ডা মাথায় (Calmly) পরিস্থিতি সামাল দেন বিডিও অমিত চৌরাশিয়া। তিনি সাংসদকে বোঝানোর চেষ্টা করেন যে প্রশাসন (Administration) নিয়ম অনুযায়ী কাজ করছে। কিছুক্ষণ তর্কাতর্কির পর মনোজ টিগ্গা দপ্তর থেকে বেরিয়ে যান।

Advertisement
ads

পরে বিডিও ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে (Higher Authorities) জানান। তাঁর বক্তব্য—“উদ্দেশ্যপ্রণোদিতভাবে (Deliberately) না জানিয়ে সাংসদ এসেছিলেন। ভিডিও রেকর্ড করে চলে গিয়েছেন। আমি কাজ করতে এসেছি, কারও সঙ্গে ঝগড়া করতে নয়।”

সাংসদের এই আচরণে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে—একজন নির্বাচিত জনপ্রতিনিধি (Public Representative) কীভাবে একজন সরকারি আধিকারিকের (Government Officer) সঙ্গে এমন দুর্ব্যবহার করতে পারেন?

রাজ্যসভার (Rajya Sabha) তৃণমূল সাংসদ প্রকাশচিক বরাইক (Prakash Chik Baraik) বলেন, “একজন WBCS অফিসারের (Officer) উপর সাংসদ নিজের ক্ষমতা (Power) দেখাচ্ছেন। উনি যা করেছেন, তা সম্পূর্ণ অসাংবিধানিক (Unconstitutional)। এই সাংসদরা মানুষের পাশে নেই, শুধু দাপট দেখাতে জানে। উত্তরবঙ্গে এবার মানুষ এর জবাব দেবে।”

উত্তরবঙ্গের এই ঘটনাটি এখন রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

Advertisement
ads