ভোটের খবর
এসআইআর কার্যক্রম নিয়ে বাংলায় শুরু BLO-দের প্রশিক্ষণ, কমিশনের ১৬ দফা নির্দেশিকা হাতে
ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা সংশোধনের নতুন প্রক্রিয়া এসআইআর (Special Intensive Revision – SIR) নিয়ে রাজ্যে শুরু হয়েছে ব্লক লেভেল অফিসারদের (BLO) প্রশিক্ষণ। নির্বাচন কমিশনের ১৬ দফা গাইডলাইন (Guideline) মেনে এই প্রশিক্ষণ চলছে কলকাতার বিভিন্ন কেন্দ্রে।
আগামী ৩ নভেম্বর, সোমবার পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কার্যক্রম। প্রশিক্ষণ শেষ করে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিতরণ করবেন BLO-রা।
প্রশিক্ষণ শিবির বসেছে কলেজ স্ট্রিটের ডিরোজিও হল (Derozio Hall) এবং জেসপ বিল্ডিংয়ের (Jessop Building) তিনতলার কনফারেন্স হলে।
-
সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং
-
দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দু’দফায় প্রশিক্ষণ চলছে।
প্রথম দফায় চৌরঙ্গী, বেলেঘাটা ও জোড়াসাঁকো এলাকার BLO-দের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
দ্বিতীয় দফায় প্রশিক্ষণ পাচ্ছেন এন্টালি, শ্যামপুকুর ও কাশীপুর-বেলগাছিয়া এলাকার BLO-রা।
অন্যদিকে, মানিকতলার BLO-দের জন্য প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়েছে জেসপ বিল্ডিংয়ে।
গত সোমবার রাজ্যে SIR প্রক্রিয়া ঘোষণা করে নির্বাচন কমিশন। তার পর থেকেই পর্যায়ক্রমে চলছে বৈঠক ও প্রশিক্ষণ। প্রথমে রাজ্যের সিইও (CEO) দপ্তরে জেলা নির্বাচনী আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
তারপর ইআরও (ERO) ও এইআরও (AERO)-রা প্রশিক্ষণ পান এবং তাঁরা আবার BLO সুপারভাইজারদের প্রশিক্ষণ দেন। এখন BLO-দের পালা।
রাজ্যে মোট প্রায় ৯০ হাজার বুথ (Booth) রয়েছে। সেখানে BLO-দের সহায়তায় কাজ করবেন BLA-1 ও BLA-2।
কমিশনের নির্দেশ অনুযায়ী —
📅 ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর: বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ
📅 ৯ ডিসেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ
📅 ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি: অভিযোগ জানানোর সময়সীমা
📅 ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি: অভিযোগ খতিয়ে দেখার ধাপ
📅 ৭ ফেব্রুয়ারি: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
যাঁরা রাজ্যের বাইরে বা প্রবাসে থাকেন, তাঁরাও অনলাইনে (Online) ফর্ম পূরণ করতে পারবেন।
