দেশের খবর
‘হর ঘর জল’ প্রকল্পে দেশজুড়ে দুর্নীতি, কেন্দ্রীয় তদন্তের নির্দেশ
ডিজিটাল ডেস্কঃ ‘হর ঘর জল’ (Har Ghar Jal) প্রকল্পে দেশজুড়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশুদ্ধ পানীয় জল (Pure Drinking Water) সরবরাহের লক্ষ্যে নরেন্দ্র মোদী সরকারের (Government of India) জল জীবন মিশন (Jal Jivan Mission) যে ‘মেগা প্রকল্প’ হিসাবে শুরু হয়েছিল, তাতে শতকোটি টাকা নয়ছয়ের অভিযোগ এখন রাষ্ট্রীয় আলোচনার কেন্দ্রে।
২০১৫ সালে এই প্রকল্প চালু করা হয়েছিল, যার লক্ষ্য ছিল ২০২৪ সালের মধ্যে প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। তবে নির্ধারিত সময়সীমায় লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় সময়সীমা বাড়িয়ে ২০২৮ করা হয়েছে।
এদিকে, অর্থ মন্ত্রকের (Finance Ministry) এক পর্যবেক্ষণে উঠে এসেছে—বহু রাজ্যে প্রকল্পের খরচ ‘অস্বাভাবিকভাবে’ বাড়িয়ে দেখানো হয়েছে, অনেক স্থানে প্রকল্প ‘খাতায় কলমে’ রয়েছে, বাস্তবে কোনো কাজ হয়নি। এর ভিত্তিতে জলশক্তি মন্ত্রক (Ministry of Jal Shakti) সিদ্ধান্ত নিয়েছে, সব রাজ্যে দুর্নীতির অভিযোগে জড়িত মন্ত্রী, অফিসার ও ঠিকাদারদের বিরুদ্ধে গোয়েন্দা তদন্ত (Intelligence Inquiry) শুরু করতে হবে।
গত সপ্তাহে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে ১৩৫টি জেলায় ১৩৮টি প্রকল্প খতিয়ে দেখেন মন্ত্রকের ৯৯ জন নোডাল অফিসার (Nodal Officers)। নজরে আসে মধ্যপ্রদেশ (Madhya Pradesh), রাজস্থান (Rajasthan), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), গুজরাট (Gujarat), ওড়িশা (Odisha), তামিলনাড়ু (Tamil Nadu), কেরল (Kerala) ও কর্নাটক (Karnataka)—এই সাতটি রাজ্য।
মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি—২৮টি প্রকল্প খতিয়ে দেখা হয়েছে। তামিলনাড়ুতে ক্ষমতায় ডিএমকে (DMK), কর্নাটকে কংগ্রেস (Congress), কেরলে সিপিএম (CPIM)। বাকি পাঁচটি বিজেপি শাসিত রাজ্য।
-
অনেক রাজ্যে প্রকল্প বাস্তবায়নের কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র কাগজে কলমে (On Paper) রয়ে গেছে।
-
বিহারে (Bihar) পানীয় জলের লাইন বসানোর দাবি করলেও বহু পরিবার সেই সুবিধা পায়নি।
-
মনিপুরে (Manipur) অনিয়মকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছিল, যা পরে আদালত পর্যন্ত গড়ায়।
জলশক্তি মন্ত্রক ইতিমধ্যেই সব রাজ্যে ‘নজরদার’ (Observers) পাঠিয়েছে। তাদের রিপোর্টের ভিত্তিতেই তদন্তের নির্দেশ জারি হয়েছে। কেন্দ্র বলেছে, দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রীদের বিরুদ্ধে লোকায়ুক্তের (Lokayukta) মাধ্যমে এবং অন্যদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা বা সিবিআই (CBI) দিয়ে তদন্ত চালানো হবে।
এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের (West Bengal) নাম কেন্দ্রীয় তালিকায় নেই, যদিও ১০০ দিনের কাজ এবং আবাস যোজনায় রাজ্যে দুর্নীতির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কেন্দ্র জানিয়েছে, যেহেতু এটি একটি সর্বভারতীয় প্রকল্প, তাই সব রাজ্যকেই (All States) সতর্ক করা হয়েছে এবং অনিয়মের সঙ্গে যুক্ত কাউকে ছাড়া দেওয়া হবে না।
