পদপিষ্টের ঘটনার পর দীপাবলি কর্মসূচি বাতিল বিজয় দলের
Connect with us

ভাইরাল খবর

পদপিষ্টের ঘটনার পর দীপাবলি কর্মসূচি বাতিল বিজয় দলের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তামিলনাড়ুর (Tamil Nadu) কারুরে (Karur) জনপ্রিয় অভিনেতা তথা রাজনৈতিক নেতা বিজয়ের (Vijay) জনসভায় পদপিষ্ট হয়ে অন্তত ৪০ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও ক্ষোভের আবহ এখনও কাটেনি। ঘটনার কয়েক সপ্তাহ পরেও সেই রেশ থেকে গেছে রাজ্য রাজনীতিতে। বিরোধীদের সমালোচনার ঝড়ের মাঝেই এবার ‘তামিলগা ভেট্ট্রি কাজগম’ (Tamilaga Vettri Kazhagam – TVK) দলের পক্ষ থেকে নেওয়া হল এক সংবেদনশীল সিদ্ধান্ত— বাতিল করা হল দীপাবলির (Diwali) সমস্ত কর্মসূচি।

দলের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, “মানবিকতার (Humanity) খাতিরে এই মুহূর্তে কোনও উৎসব (Festival) পালন করাটা যুক্তিযুক্ত নয়। দলের তরফে এখন মূল লক্ষ্য আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো।”

দুর্ঘটনার পর বিজয় নিজে দেখা করেছেন নিহতদের পরিবারের সঙ্গে। সেই সঙ্গে ঘোষণা করেছেন, প্রতিটি মৃতের পরিবারকে ২০ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য দেওয়া হবে। তবে এই ঘোষণা সত্ত্বেও সমালোচনার ঝড় থামেনি।

Advertisement
ads

ঘটনার তদন্তে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট (Supreme Court) হস্তক্ষেপ করেছে। আদালতের নির্দেশে সিবিআই (CBI) তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি গঠিত হয়েছে তিন সদস্যের তদন্ত প্যানেল, যার নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অজয় রাস্তোগী (Justice Ajay Rastogi)

এদিকে TVK দল মাদ্রাজ হাইকোর্টে (Madras High Court) দাবি করেছে, “পুলিশের হঠাৎ লাঠিচার্জ (Lathicharge) থেকেই এই পদপিষ্টের (Stampede) ঘটনা ঘটে।” তাঁদের ভাষ্যে, “নেতাকে (Leader) দেখতে আসা হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন। সেই সময় ভিড় থেকে কেউ জুতো ছুঁড়লে, পুলিশ কোনও পূর্ব সতর্কতা ছাড়াই লাঠিচার্জ শুরু করে। তার ফলেই এত বড় দুর্ঘটনা ঘটে।”

তবে ডিএমকে (DMK) সরকার এই দাবি নাকচ করে বলেছে, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর পক্ষে কোনও প্রমাণ নেই।” মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের (MK Stalin) সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement