রাজনীতি
গুজরাতে BJP সরকারের বড় পরিবর্তন, নতুন মন্ত্রিসভায় ১৯ জন নতুন সদস্য
ডিজিটাল ডেস্কঃ গুজরাতের (Gujarat) বিজেপি (BJP) সরকারের মন্ত্রিসভায় (Cabinet) এসেছে বড় ধরনের পরিবর্তন। শুক্রবার রাজ্যপাল আচার্য দেবব্রতের (Governor Acharya Devvrat) উপস্থিতিতে রাজভবনে (Raj Bhavan) নতুন ২৫ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel) এখন থেকে উপমুখ্যমন্ত্রীর (Deputy Chief Minister) পদে দায়িত্ব দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) হর্ষ সঙ্ঘভিকে (Harsh Sanghavi)।
২০২২ সালের বিধানসভা নির্বাচনে (Assembly Elections) আম আদমি পার্টির (AAP) প্রার্থীকে বিশাল ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছিলেন হর্ষ সঙ্ঘভি, আর এবার তাকে দেওয়া হলো উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব।
নতুন মন্ত্রিসভায় আগের বেশ কিছু পরিচিত মুখও ফিরে এসেছেন, যেমন ঋষিকেশ প্যাটেল (Rishikesh Patel), কানুভাই দেশাই (Kanubhai Desai), কুনভারজি বাভালিয়া (Kunvarji Bavaliya), প্রশোত্তম সোলাঙ্কি (Prashottam Solanki) ও প্রফুল পানসেরিয়া (Praful Panseriya)। তবে তাঁদের মধ্যে চারজন পূর্বের দফতরেই থাকায় নতুন করে শপথ নেননি।
এই নতুন মন্ত্রিসভায় ১৯ জন নতুন মুখও রয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ত্রিকম ছাং (Trikam Chang), স্বরূপজি ঠাকোর (Swarupji Thakor), প্রভিন মালি (Pravin Mali), পি সি বারান্ডা (P C Baranda), দর্শনা ভাগেলা (Darshana Vaghela), কান্তিলাল আমৃতিয়া (Kantilal Amrutia), অর্জুন মোধভাড়িয়া (Arjun Modhvadia), মনীষা বকিল (Manisha Bakil) ও ড. জয়রামভাই গামিত (Dr. Jayram Gamit)।
নতুন মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ দিক হলো এর জাতিগত ভারসাম্য (Ethnic Balance)। ২৫ জনের মন্ত্রিসভায় রয়েছেন ৮ জন ওবিসি (OBC), ৬ জন পাটিদার (Patidar), ৪ জন আদিবাসী (Adivasi), ৩ জন তফশিলি জাতি (Scheduled Caste), ২ জন ক্ষত্রিয় (Kshatriya), ১ জন ব্রাহ্মণ (Brahmin) এবং ১ জন জৈন (Jain) সম্প্রদায়ের সদস্য।
এটি গুজরাতে ২০২১ সালের সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রী বিজয় রূপানি (Vijay Rupani) ও তার মন্ত্রিসভার দলীয় নির্দেশে পদত্যাগের পর সবচেয়ে বড় রদবদল। শপথের এক দিন আগে অর্থাৎ বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী ছাড়া বাকি ১৬ জন মন্ত্রী পদত্যাগপত্র (Resignation Letter) জমা দেন।
গুজরাত বিধানসভার (Gujarat Legislative Assembly) ১৮২টি আসনের মধ্যে সর্বোচ্চ ২৭ জন মন্ত্রী থাকা যেতে পারে, যা মোট আসনের ১৫ শতাংশ।
ভূপেন্দ্র প্যাটেল ২০২২ সালের ১২ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। সম্প্রতি তাঁর নেতৃত্বে রাজ্য সরকার পাঁচ বছর পূর্ণ করেছে।
