ভাইরাল খবর
‘মন্ত্রিত্বে আয় কমে গেছে’, বিজেপি মন্ত্রী সুরেশ গোপীর রাজনৈতিক সন্ন্যাসের ইঙ্গিত
ডিজিটাল ডেস্কঃ “রাজনীতি নয়, ফিল্মই আমার জগৎ।” — এমনই স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী (Minister of State) সুরেশ গোপী (Suresh Gopi)। জানালেন, কেন্দ্রীয় পর্যটন (Tourism), পেট্রোলিয়াম (Petroleum) ও প্রাকৃতিক গ্যাস (Natural Gas) মন্ত্রকের দায়িত্ব সামলালেও তাঁর আয় (Income) অনেকটাই কমে গেছে। তাই তিনি অভিনয়ে (Acting) ফিরে যেতে চান।
কেরলের (Kerala) সৈকত শহর কান্নুরের (Kannur) এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সুরেশ গোপী বলেন, “আমি সত্যিই অভিনয় চালিয়ে যেতে চাই। আমার রোজগার (Earnings) অনেক কমে গিয়েছে। আয় বাড়ানো দরকার। বিশ্বাস করুন বা না করুন, আমার এখন কোনও রোজগার নেই।”
জনপ্রিয় দক্ষিণী সিনেমার এই তারকা অতীতে অভিনয় ছেড়ে রাজনীতিতে (Politics) পা রাখেন। বর্তমানে তিনি কেরলের ত্রিশূর (Thrissur) লোকসভা (Lok Sabha) কেন্দ্রের সাংসদ (MP)। কিন্তু এবার তিনি নিজের রাজনৈতিক জীবন নিয়ে একপ্রকার হতাশা প্রকাশ করলেন। বলেন, “আমি কখনও মন্ত্রী হতে চাইনি। নির্বাচনের আগের দিনও সাংবাদিকদের বলেছিলাম, মন্ত্রী হওয়ার বাসনা আমার নেই।”
সুরেশ গোপী জানান, তিনি বিজেপির (BJP) বরিষ্ঠ নেতা সদানন্দন মাস্টারকে (Sadanandan Master) তাঁর স্থলে মন্ত্রিসভায় (Cabinet) নিতে অনুরোধ করেছেন। বলেন, “আমি দলের সবচেয়ে নবীন সদস্য (Junior Member)। আমি বলেছি, সদানন্দন মাস্টারকে আমার জায়গায় নেওয়া হোক।”
প্রসঙ্গত, সদানন্দন মাস্টারকে এ বছরের শুরুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) রাজ্যসভার (Rajya Sabha) মনোনীত সদস্য করেন।
সুরেশ গোপী আরও অভিযোগ করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করাই যেন এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। অতীতে একবার ‘জনতাকে প্রজা (Subjects)’ বলায় বিতর্ক তৈরি হয়েছিল। সেই বিষয়ে গোপী প্রশ্ন তোলেন, “দেশ যদি প্রজাতন্ত্র (Republic) হয়, তাহলে দেশের মানুষকে প্রজা বলা নিয়ে আপত্তির কী আছে?”
শেষমেশ তিনি বলেন, “আমার ক্যারিয়ার (Career) রাজনীতিতে নয়, ফিল্ম দুনিয়াতেই (Film Industry)।”


