সম্পর্কের টানাপোড়েন কাটাতে মোদির দ্বারস্থ মার্কিন রাষ্ট্রদূত
Connect with us

দেশের খবর

সম্পর্কের টানাপোড়েন কাটাতে মোদির দ্বারস্থ মার্কিন রাষ্ট্রদূত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারত-আমেরিকা (India-US) সম্পর্ক এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে, যেখানে শুল্ক চাপিয়ে দেওয়া, রাশিয়া (Russia) থেকে তেল আমদানি ‘শাস্তি’ এবং বাণিজ্যচুক্তির (Trade Agreement) অচলাবস্থা ঘনীভূত করেছে কূটনৈতিক উত্তেজনা। এই পরিস্থিতিতে শনিবার নয়াদিল্লিতে (New Delhi) গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত (US Ambassador to India) সার্জিও গোর (Sergio Gor)।

বিশ্বস্ত সূত্রের খবর, এই আলোচনায় প্রাধান্য পেয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা (Defense Cooperation) এবং দুর্লভ খনিজ (Critical Minerals) সংক্রান্ত বিষয়গুলি। বৈঠকের পরে রাষ্ট্রদূত সার্জিও এক্স হ্যান্ডলে (X Handle) লেখেন, “মোদিজির সঙ্গে অসাধারণ একটি বৈঠক হয়েছে। বাণিজ্যচুক্তি ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

প্রসঙ্গত, বছর আটত্রিশের সার্জিও গোর শুধুমাত্র ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠই নন, তিনিই এখন পর্যন্ত ভারতে নিযুক্ত সবচেয়ে কমবয়সী মার্কিন রাষ্ট্রদূত। মোদিও তাঁর সঙ্গে বৈঠকের পরে প্রকাশ্যে প্রশংসা করেছেন রাষ্ট্রদূতকে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপিয়েছেন। তাঁর দাবি, রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসাবেই এই সিদ্ধান্ত। যদিও তাঁর প্রশাসনের ট্রেজারি সেক্রেটারি (Treasury Secretary) পরে জানান, ভারতের গড়িমসির কারণেও এই সিদ্ধান্ত নেয়া হয়েছে—বিশেষত দীর্ঘদিন ধরে চলতে থাকা বাণিজ্যচুক্তি নিয়ে।

Advertisement
ads

বিশ্লেষকদের মতে, মার্কিন কর্পোরেট (US Corporate) চাপে কৃষিপণ্য (Agri Products), মৎস্য (Fisheries) এবং ডেয়ারি পণ্যের (Dairy Products) বাজার ভারতের জন্য উন্মুক্ত করতে চাইছে আমেরিকা। কিন্তু এই শর্তে ভারত রাজি না হওয়ায় আটকে রয়েছে চুক্তি।

এই প্রেক্ষিতে মোদি-সার্জিও বৈঠক নতুন দিশা দেখাবে কি না, তা নিয়েই শুরু হয়েছে আলোচনা কূটনৈতিক মহলে।

Continue Reading
Advertisement