ভাইরাল খবর
ইনফ্লুয়েঞ্জার আতঙ্ক, ৪ হাজারের বেশি আক্রান্ত, বন্ধ স্কুল ও চাইল্ডকেয়ার সেন্টার
ডিজিটাল ডেস্কঃ কোভিড-১৯ (COVID-19)-এর ধাক্কা এখনও পুরোপুরি পেরিয়ে আসেনি বিশ্ব। সেই অতিমারির (Pandemic) রেশ কাটতে না কাটতেই ফের এক নতুন সংক্রমণের আশঙ্কা ঘিরে ধরেছে এশিয়ার অন্যতম দেশ জাপানকে (Japan)। হঠাৎ করেই দেশটিতে ছড়িয়ে পড়ছে ইনফ্লুয়েঞ্জা (Influenza)। সংক্রমণ এতটাই বেড়েছে যে জাপানের স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry) গত ৩ অক্টোবর একে “এপিডেমিক (Epidemic)” ঘোষণা করেছে।
জাপানের রিপোর্ট অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩০ জন মানুষ। আগের সপ্তাহেই সংখ্যাটি ছিল মাত্র ৯৫৭, যা এক লাফে অনেকটাই বেড়ে গেছে। সংক্রমণের এই ঊর্ধ্বগতি উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের, বিশেষ করে শিশুদের (Children) মধ্যে সংক্রমণের হার দেখে।
দেশটির ৩ হাজারেরও বেশি হাসপাতাল (Hospitals) এখন ইনফ্লুয়েঞ্জা আক্রান্তদের চিকিৎসা করছে। সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দিয়েছে ওকিনাওয়া (Okinawa) অঞ্চলে। এছাড়া টোকিয়ো (Tokyo), কাগোশিমা (Kagoshima) প্রভৃতি শহরেও মিলেছে বহু আক্রান্তের খোঁজ। জাপানের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২০ বছরে দ্বিতীয়বার এমনটা ঘটছে, যখন ঋতু পরিবর্তনের সময় ইনফ্লুয়েঞ্জা এই মাত্রায় ছড়াল।
সবচেয়ে চিন্তার বিষয়, আক্রান্তদের বড় অংশই শিশু। ফলে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ১৩৫টি স্কুল (Schools), কিন্ডারগার্টেন (Kindergarten) এবং চাইল্ডকেয়ার সেন্টার (Childcare Centers) আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। সংক্রমণ যাতে আরও না ছড়ায়, সেই লক্ষ্যে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে— তাহলে কি এই ইনফ্লুয়েঞ্জাও কোভিডের মতো ভবিষ্যতে বিশ্বব্যাপী মহামারির (Global Pandemic) আকার নেবে?


