কাশির সিরাপ কাণ্ডে গ্রেফতার শ্রীসন ফার্মার মালিক জি রঙ্গনাথন, শিশুমৃত্যু ২১
Connect with us

দেশের খবর

কাশির সিরাপ কাণ্ডে গ্রেফতার শ্রীসন ফার্মার মালিক জি রঙ্গনাথন, শিশুমৃত্যু ২১

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিতর্কিত কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ (Coldref) তৈরির দায়ে শ্রীসন ফার্মাসিউটিক্যালস (Shrisun Pharmaceuticals)-এর মালিক জি রঙ্গনাথন (G Ranganathan)-কে অবশেষে গ্রেফতার করল মধ্যপ্রদেশ পুলিশ। বৃহস্পতিবার সকালে চেন্নাই থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

মধ্যপ্রদেশে এই সিরাপ সেবনের জেরে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জন (21 children)। এই ভয়াবহ ঘটনার পরেই রঙ্গনাথনের বিরুদ্ধে তল্লাশি অভিযান (Search Operation) চালায় মধ্যপ্রদেশ ও তামিলনাড়ু পুলিশের যৌথ বাহিনী। কোদাম্বাক্কম (Kodambakkam)-এর নথিভুক্ত অফিস ও চেন্নাই-বেঙ্গালুরু হাইওয়ের ধারে অবস্থিত ২০০০ বর্গমিটার আয়তনের কারখানাও সিল করে দিয়েছে পুলিশ।

৭৩ বছর বয়সি রঙ্গনাথন একজন অভিজ্ঞ ফার্মাসিস্ট (Pharmacist)। তিনি মাদ্রাজ মেডিক্যাল কলেজ (Madras Medical College) থেকে ফার্মাসি (Pharmacy)-তে স্নাতক ডিগ্রি লাভ করেন। আশির দশকে শুরু করেন নিজের ব্যবসা। প্রথমে একটি পুষ্টিবর্ধক সিরাপ দিয়ে শুরু, যা প্রসূতিদের জন্য তৈরি করা হতো। সেই সময় রাজ্যের ড্রাগ কন্ট্রোল দফতর (Drug Control Department) সিরাপের কিছু উপাদান নিয়ে আপত্তি তুললেও পরে রঙ্গনাথন প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করেন।

Advertisement
ads

পরবর্তী সময়ে তিনি নামেন নাকের ড্রপ (Nasal Drops) তৈরিতে। চেন্নাইয়ে গড়ে তোলেন একাধিক ছোট ওষুধ নির্মাণ ইউনিট (Pharma Units)। শ্রীসন ফার্মার অধীনে তিনি একাধিক ল্যাব ও হেল্থ কেয়ার সংস্থার (Labs & Healthcare Companies) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন।

কিন্তু ‘কোল্ডরিফ’ সিরাপের মাধ্যমে শিশুদের মৃত্যুর পর পরিস্থিতি একেবারে বদলে যায়। পুলিশ রঙ্গনাথনের বিরুদ্ধে ২০,০০০ টাকার পুরস্কার (Cash Reward) ঘোষণা করেছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। আজ আদালতে তোলা হবে তাঁকে।

Continue Reading
Advertisement