বিবাহবিচ্ছেদ মানেই মুক্তি! নতুন জামায় কেক কেটে উদযাপন যুবকের
Connect with us

অফবিট

বিবাহবিচ্ছেদ মানেই মুক্তি! নতুন জামায় কেক কেটে উদযাপন যুবকের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিবাহিত পুরুষ মানেই ‘পরাধীন’ আর অবিবাহিত মানেই ‘স্বাধীন’—এই চিরাচরিত রসিকতাকে যেন বাস্তব করে দেখালেন এক যুবক। বিবাহবিচ্ছেদ (Divorce) মঞ্জুর হতেই নিজেকে স্বাধীন ঘোষণা করলেন তিনি। শুধু ঘোষণা নয়, দুধ দিয়ে স্নান (Milk Bath), নতুন জামাকাপড় পরে (New Outfit), এবং কেক কেটে (Cake Cutting) রীতিমতো উৎসবও পালন করলেন নিজের ‘স্বাধীনতা দিবস’।

এই গোটা ঘটনাটি ধরা পড়েছে ইনস্টাগ্রামের একটি ভাইরাল ভিডিওতে (Viral Video)। ইনস্টাগ্রামের ‘@iamdkbiradar’ নামক এক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক তরুণ পিড়িতে বসে রয়েছেন খালি গায়ে, আর তাঁর মা তাঁর মাথায় দুধ ঢেলে স্নান করাচ্ছেন। পরে জলও ঢালা হয় তাঁর মাথায়। স্নান সেরে যুবক নিজেই আলমারি থেকে নতুন জামা-জুতো বার করে পরে নেন, এবং বসেন কেক কাটার জন্য।

কেকটির উপরে লেখা ছিল

শুভ বিবাহবিচ্ছেদ। ১২০ গ্রাম সোনা, ১৮ লক্ষ টাকা নগদ।

আসলে প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের শর্ত হিসেবে ওই যুবক ১২০ গ্রাম সোনা (Gold) ও ১৮ লক্ষ টাকা নগদ (Cash Settlement) দিয়েছেন খোরপোষ হিসেবে। এর বিনিময়ে তিনি আইনি মুক্তি পেয়েছেন বৈবাহিক সম্পর্ক থেকে। এবং সেই মুক্তির আনন্দেই হয়েছে এই ব্যতিক্রমী উদযাপন।

Advertisement
ads

ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral on Social Media)। কেউ বলছেন, “এভাবেই জীবনকে উপভোগ করতে হয়”, আবার অনেকে এই কাজকে “অপরিণত ও অশোভন” বলে অভিহিত করেছেন। নেটিজেনদের (Netizens) মধ্যে বিভক্ত মত। কেউ বলছেন, “এ এক নতুন যুগের সূচনা”, কেউ বলছেন, “বিচ্ছেদ ব্যক্তিগত বিষয়, এরকম পাবলিক উদযাপন অনুচিত”।

তবে যাই হোক, এই ঘটনা প্রমাণ করে—আজকের প্রজন্ম সম্পর্কের মানে এবং তার সমাপ্তি, দুই নিয়েই প্রকাশ্যে কথা বলতে দ্বিধা করছে না।

Advertisement
ads
Continue Reading
Advertisement