সিলিন্ডার বোঝাই ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড, পরপর বিস্ফোরণে পুড়ল ৭টি গাড়ি
Connect with us

দুর্ঘটনা

সিলিন্ডার বোঝাই ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড, পরপর বিস্ফোরণে পুড়ল ৭টি গাড়ি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জয়পুর-আজমেঢ় জাতীয় সড়কে (National Highway) মঙ্গলবার গভীর রাতে ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা। এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) বোঝাই একটি ট্রাক থেকে শুরু হওয়া আগুন মুহূর্তেই ভয়ঙ্কর আকার নেয় সানওয়াড়া (Sanwara) এলাকায়। সংঘর্ষ, অগ্নিকাণ্ড ও একের পর এক বিস্ফোরণের (Explosion) ফলে সম্পূর্ণভাবে পুড়ে যায় পাশে থাকা ৭টি গাড়ি।

ঘটনার সূত্রপাত হয় যখন সিলিন্ডার বোঝাই ট্রাকটি জাতীয় সড়কের পাশে ভুল জায়গায় পার্ক করে তার চালক খেতে যান কাছাকাছি একটি দোকানে। সেই মুহূর্তে পিছন থেকে একটি দ্রুতগতির ট্রাক এসে সজোরে ধাক্কা মারে পার্ক করা ট্রাকটিকে। সংঘর্ষের ফলে তৎক্ষণাৎ আগুন ধরে যায় ট্রাকে, এবং ট্রাকে থাকা এলপিজি সিলিন্ডার একের পর এক বিস্ফোরিত হতে থাকে।

Advertisement
ads

এই বিস্ফোরণের আওয়াজ শোনা যায় কয়েক কিলোমিটার দূর থেকেও। আগুনের লেলিহান শিখা (Flames) প্রায় ১০ কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান ছিল বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। বিস্ফোরণের তাপে আশেপাশে দাঁড়িয়ে থাকা আরও সাতটি গাড়ি দাউ দাউ করে জ্বলে ওঠে।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বিভাগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় জাতীয় সড়ক। ঘটনায় ট্রাকের চালক-সহ (Driver) অন্তত ৩ জন আহত হয়েছেন, যাঁদের হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। তবে আশার কথা, এত বড় বিস্ফোরণ ও আগুনেও কোনো প্রাণহানির (Fatalities) খবর পাওয়া যায়নি।

মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নির্দেশে ঘটনাস্থলে যান রাজ্যের উপমুখ্যমন্ত্রী প্রেম চাঁদ বৈরওয়া। তিনি বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পলাতক, তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।”

উল্লেখ্য, এই সড়কে মাত্র ১০ মাস আগেই ঘটে গিয়েছিল আরও একটি ভয়ঙ্কর দুর্ঘটনা—সেবার গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১৯ জনের।

Advertisement
ads
Continue Reading
Advertisement