‘গানের বন্যা বইছে’, দুর্গাপুজো কার্নিভাল নিয়ে তীব্র সমালোচনায় দিলীপ ঘোষ
Connect with us

রাজনীতি

‘গানের বন্যা বইছে’, দুর্গাপুজো কার্নিভাল নিয়ে তীব্র সমালোচনায় দিলীপ ঘোষ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শনিবার রাত থেকে টানা ভারী বৃষ্টিতে (heavy rainfall) উত্তরবঙ্গে (North Bengal) সৃষ্টি হয়েছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ (natural calamity)। ইতিমধ্যেই ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি (houses), প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন মানুষ। এই বিপর্যয়ের মাঝেই রবিবার কলকাতার রেড রোডে (Red Road) আয়োজিত হয়েছে ধুমধাম দুর্গাপুজো কার্নিভাল (Durga Puja Carnival)। আর এই নিয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

দিলীপ ঘোষ তীব্র কটাক্ষ করে বলেন, ‘একদিকে উত্তরবঙ্গে লোক ভেসে যাচ্ছে, এখানে গানের বন্যা বইছে, আনন্দের বন্যা বইছে।’ তাঁর বক্তব্য, রাজ্য সরকার উত্তরবঙ্গকে (North Bengal) বরাবরই অবহেলা করে।

তিনি প্রশ্ন তোলেন, “কলকাতায় জল জমলে (waterlogging) মুখ্যমন্ত্রী বিহার, উত্তরপ্রদেশের দিকে আঙুল তোলেন। আরামবাগ বা বর্ধমানে হলে ডিভিসি (DVC) দোষী হয়। এবার উত্তরবঙ্গে যখন ঘর-বাড়ি ভেসে যাচ্ছে, তখন কাকে দোষ দেবেন মুখ্যমন্ত্রী?”

তাঁর কটাক্ষ, “এতদিন শুনতাম ম্যানমেড (man-made) বন্যা (flood), এবার কি ওম্যান-মেড (woman-made) বন্যা হচ্ছে?”

Advertisement
ads

এছাড়াও, কার্নিভালের আয়োজন নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দিলীপ ঘোষ বলেন, “উত্তরবঙ্গ যখন দুর্যোগে জর্জরিত, তখন কলকাতায় চলেছে উৎসব, গান-বাজনা, নাচ— সরকার কি মানুষের যন্ত্রণার খবর রাখে না?”

আজই উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) ও প্রশাসনিক দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। তবে দিলীপ ঘোষের প্রশ্ন, “এখন গিয়ে কী হবে? যে ক্ষতি হওয়ার হয়ে গেছে। কত মানুষ ভেসে গেছে তার কোনও সঠিক তথ্য (accurate data) নেই।”

তাঁর আরও অভিযোগ, “এই রাজ্যে এখন ভেজাল দুধ (adulterated milk), ভেজাল ওষুধ (fake medicine) সবই পাওয়া যাচ্ছে, এমনকি সেসব বাংলাদেশেও চলে যাচ্ছে। আরও কঠোর আইন (strict law) প্রণয়ন করা দরকার।”

Advertisement
ads