স্ত্রীকে নিয়ে হাসপাতালে আরবাজ, অপেক্ষায় সুখবর
Connect with us

বিনোদন

স্ত্রীকে নিয়ে হাসপাতালে আরবাজ, অপেক্ষায় সুখবর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ খান পরিবারে নতুন অতিথির আগমন আর মাত্র কিছু সময়ের অপেক্ষা! সদ্য বিবাহিত দম্পতি আরবাজ খান (Arbaaz Khan) ও তাঁর স্ত্রী সুরা (Sura)–কে দেখা গেল মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের (Hinduja Hospital) বাইরে।

৪ অক্টোবর,হাসপাতালের সামনে দেখা যায় আরবাজ ও সুরাকে। হাসপাতালের ভিতরে স্ত্রীকে ভর্তি করিয়ে বাইরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতেও দেখা যায় আরবাজকে। তিনি এদিন সাদার উপর কালো জিন্স পরেছিলেন— মুখে চিন্তার ছাপ স্পষ্ট।

তাদের সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন খান পরিবারের (Khan family) অন্যান্য সদস্যরাও। ভাইরাল (viral) হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের সামনে উপস্থিত রয়েছে মিডিয়া এবং কিছু অনুরাগীও।

প্রসঙ্গত, ২০১৭ সালে মালাইকা অরোরার (Malaika Arora) সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ২০২৩ সালে নতুন করে সংসার শুরু করেন আরবাজ ও সুরা। বিয়ের এক বছর না যেতেই পরিবারে নতুন সদস্য আসার খবর জানিয়েছেন তারা।

Advertisement
ads ads

কিছুদিন আগেই আয়োজন করা হয়েছিল সুরার সাধভক্ষণ (baby shower) অনুষ্ঠান। হলুদ রঙের পোশাকে ঝলমল করছিলেন হবু মা সুরা, আর পাশে ছিলেন গর্বিত হবু বাবা আরবাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমন খান (Salman Khan), সোহেল খান, আরহান খান, অর্পিতা খান সহ গোটা পরিবার।

আর এখন, হাসপাতালে ভর্তি হওয়ার খবরে গুঞ্জন— খুব শিগগিরই সুসংবাদ দেবে এই তারকা দম্পতি। অপেক্ষায় তাঁদের অনুরাগীরা ও বলিউড (Bollywood) মহল।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads