লাস্ট ট্রেন কখন? সপ্তমী থেকে নবমী অবধি শিয়ালদহে প্যান্ডেল হপিংয়ের জন্য বাড়তি ট্রেন
Connect with us

ভাইরাল খবর

লাস্ট ট্রেন কখন? সপ্তমী থেকে নবমী অবধি শিয়ালদহে প্যান্ডেল হপিংয়ের জন্য বাড়তি ট্রেন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পুজো মানেই বাঙালির কাছে নাওয়া-খাওয়া ভুলে ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং, আর ভোরের দিকে ট্রেন (train) ধরে বাড়ি ফেরা। যাত্রীদের ভিড় এবং সুবিধার কথা মাথায় রেখেই পূর্ব রেল (Eastern Railway) বড়সড় সিদ্ধান্ত নিল।

শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) সপ্তমী (27 সেপ্টেম্বর) থেকে নবমী (1 অক্টোবর) রাত পর্যন্ত মোট ৩১টি অতিরিক্ত নাইট স্পেশাল (Night Special) লোকাল ট্রেন (local train) চালানো হবে। এর মধ্যে মেন ও নর্থ সেকশনে (Main & North Section) ১৯টি এবং সাউথ সেকশনে (South Section) ১২টি অতিরিক্ত পরিষেবা (service) থাকবে।

শিয়ালদহ মেন ও নর্থ সেকশনের অতিরিক্ত পরিষেবা (19টি ট্রেন):

  • রাত ৯:৪০ থেকে রাত ৩:১০ – শিয়ালদহ-রানাঘাট-নৈহাটি রুটে (Sealdah-Ranaghat-Naihati Route) চলবে ৬টি ট্রেন:

    • শিয়ালদহ-রানাঘাট: ২টি

    • নৈহাটি-রানাঘাট: ২টি

    • শিয়ালদহ-নৈহাটি: ২টি

  • রাত ৯:১০ থেকে রাত ২:৫৫ – শিয়ালদহ-কল্যাণী (Kalyani) রুটে চলবে ৪টি ট্রেন

  • রাত ১০:২০ থেকে ভোর ৪:৩০ – বনগাঁ-বারাসত-শিয়ালদহ রুটে (Bongaon-Barasat-Sealdah Route) মোট ৪টি ট্রেন:

    • শিয়ালদহ-বনগাঁ: ২টি

    • শিয়ালদহ-বারাসত: ২টি

  • রাত ১১:৪৫ থেকে ভোর ৪:৫৫ – রানাঘাট-নৈহাটি-কৃষ্ণনগর রুটে (Ranaghat-Naihati-Krishnanagar Route) চলবে ৫টি ট্রেন:

    • রানাঘাট-কৃষ্ণনগর: ১টি

    • কৃষ্ণনগর-নৈহাটি: ২টি

    • কৃষ্ণনগর-কল্যাণী: ১টি

    • কল্যাণী-রানাঘাট: ১টি

শিয়ালদহ সাউথ সেকশনের অতিরিক্ত পরিষেবা (12টি ট্রেন):

  • রাত ১১:৪০ থেকে ভোর ৪:৩০ – শিয়ালদহ-বারুইপুর (Baruipur) রুটে ৬টি ট্রেন:

    • শিয়ালদহ-বারুইপুর: ২টি

    • বালিগঞ্জ-বারুইপুর: ৪টি

  • রাত ১১:৩০ থেকে ভোর ৩:৪০ – শিয়ালদহ-বজবজ (Budge Budge) রুটে ৬টি ট্রেন:

    • শিয়ালদহ-বজবজ: ২টি

    • নিউ আলিপুর-বজবজ: ৪টি

 শিয়ালদহ স্টেশনে খোলা হচ্ছে ‘প্রফুল্ল দ্বার’ (Prafulla Gate)

পুজোর সময় যাত্রীদের প্রবেশ আরও সোজা করতে খুলে দেওয়া হচ্ছে বন্ধ থাকা ১ নম্বর প্ল্যাটফর্মের (Platform No. 1) প্রবেশপথ— ‘প্রফুল্ল দ্বার’

এখানে থাকছে ৯টি নতুন টিকিট বুকিং কাউন্টার (Ticket Booking Counter):

Advertisement
ads
  • ৭টি সাধারণ যাত্রীদের জন্য

  • ১টি মহিলাদের জন্য

  • ১টি বিশেষভাবে সক্ষম (Divyang) যাত্রীদের জন্য

এছাড়াও,

  • থাকবে ৩টি নতুন ATVM (Automated Ticket Vending Machine)

  • থাকবে QR Code Ticketing ব্যবস্থাও

  • দমদম (Dumdum) স্টেশনেও নতুন টিকিট বুকিং অফিস খোলা হয়েছে

যাত্রীদের সুবিধার্থে:

  • ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত শিয়ালদহ স্টেশনে নির্দিষ্ট এন্ট্রি ও এক্সিট গেট (entry & exit gate) থাকবে যাতে ভিড় সামাল দেওয়া যায়