দেশের খবর
পুজোয় ১০ লক্ষ রেলকর্মী পাচ্ছেন বোনাস, কারা থাকছেন তালিকায়?
ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুজো ও দীপাবলির ঠিক আগে রেল কর্মীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার (Central Government)। প্রায় ১০.০৯ লক্ষ নন-গেজেটেড (non-gazetted) রেলকর্মী এই উৎসবে পাচ্ছেন ৭৮ দিনের প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস (Productivity-Linked Bonus/PLB)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বুধবার মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে।
রেল মন্ত্রকের (Railway Ministry) তরফে জানানো হয়েছে, লোকো পাইলট (Loco Pilot), গার্ড, স্টেশন মাস্টার, ট্র্যাক মেইনটেন্যান্স কর্মী, টেকনিশিয়ান, সুপারভাইজার, পয়েন্টসম্যান এবং গ্রুপ ‘সি’ (Group C) কর্মীরা এই সুবিধা পাবেন। তবে আরপিএফ ও আরপিএসএফ (RPF & RPSF) কর্মীরা এই বোনাসের আওতায় থাকছেন না।
সরকারি ঘোষণা অনুযায়ী, এই বোনাস বাবদ খরচ হবে ১,৮৬৫.৬৮ কোটি টাকা। তবে ৭৮ দিনের এই বোনাসের সর্বোচ্চ সীমা নির্ধারিত হয়েছে ১৭,৯৫১ টাকা।
গত বছরও ঠিক একই অঙ্কের বোনাস পেয়েছিলেন প্রায় ১১ লক্ষ রেলকর্মী। এবার সেই সংখ্যা কিছুটা কম হলেও, বোনাসের অঙ্ক অপরিবর্তিত থাকছে।
কারা পাবেন এই বোনাস (Who Will Get the Bonus)?
-
লোকো পাইলট (Loco Pilot)
-
গার্ড
-
স্টেশন মাস্টার
-
টেকনিশিয়ান (Technician)
-
ট্র্যাক মেইনটেন্যান্স কর্মী (Track Maintenance Staff)
-
সুপারভাইজার
-
পয়েন্টসম্যান
-
গ্রুপ ‘সি’ (Group C) কর্মী
যারা পাবেন না:
-
আরপিএফ (RPF)
-
আরপিএসএফ (RPSF)
ডিএ (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে কী খবর?
এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance/DA) বৃদ্ধির কোনও ঘোষণা হয়নি। গত বছর বোনাস ঘোষণার ঠিক পরেই ডিএ বাড়ানো হয়েছিল। তাই এবছরও অনেকেই আশা করছেন যে একই রকম ঘোষণা খুব শীঘ্রই আসতে পারে।
রেল মন্ত্রকের মন্তব্য:
রেল কর্মীদের পরিশ্রম এবং সেবার স্বীকৃতি হিসেবেই এই বোনাস দেওয়া হচ্ছে। এতে উৎসবের আগে তাদের হাতে অতিরিক্ত অর্থ আসবে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সরকারের আশা।


