পুজোয় কেন্দ্রীয় সরকারের উপহার, ফ্রি গ্যাস সংযোগ পাবে ২৫ লক্ষ পরিবার
Connect with us

দেশের খবর

পুজোয় কেন্দ্রীয় সরকারের উপহার, ফ্রি গ্যাস সংযোগ পাবে ২৫ লক্ষ পরিবার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উৎসবের মরসুমে মা-বোনেদের জন্য খুশির খবর আনল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) আওতায় এবার আরও ২৫ লক্ষ ডিপোজিট ফ্রি (deposit-free) রান্নার গ্যাস সংযোগ দেওয়া হবে বলে ঘোষণা করল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক (Ministry of Petroleum & Natural Gas)। পুজোর আগে এই উদ্যোগে লক্ষ লক্ষ পরিবার উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, চলতি অর্থবর্ষে (financial year) প্রাথমিকভাবে ৫ লক্ষ নতুন এলপিজি (LPG) সংযোগ দেওয়া হবে। এতে সরকারের খরচ হবে ৬৭৬ কোটি টাকা, যার মধ্যে ৫১২.৫ কোটি টাকা ব্যয় হবে ২৫ লক্ষ ডিপোজিট ফ্রি কানেকশনের জন্য এবং বাকি ১৬০ কোটি টাকা ব্যয় হবে সাবসিডি (subsidy) বাবদ।

যেসব সুবিধা মিলবে:

  • গ্রাহকরা চাইলে ১৪.২ কেজি সিলিন্ডারের সিঙ্গল কানেকশন (single connection) নিতে পারবেন

  • আবার চাইলে ৫ কেজি সিলিন্ডারের সিঙ্গল অথবা ডবল কানেকশন (double connection) বেছে নিতে পারবেন

  • বছরে ৯টি রিফিল (refill) নেওয়ার সুযোগ থাকবে

  • ১৪.২ কেজির প্রতিটি সিলিন্ডারের জন্য ৩০০ টাকা ভাতা (subsidy) দেওয়া হবে

 উজ্জ্বলা যোজনায় ফ্রি গ্যাস সংযোগ পেতে যেসব নথি লাগবে (Required Documents):

  1. আধার কার্ড (Aadhaar Card)

  2. প্যান কার্ড (PAN Card)

  3. ভোটার আইডি (Voter ID)

  4. রেশন কার্ড (Ration Card)

  5. আবেদনকারীর আবাসিক শংসাপত্র (Residential Certificate)

  6. বাসস্থানের প্রমাণ (Proof of Address)

  7. ব্যাঙ্ক পাসবুক বা স্টেটমেন্ট (Bank Passbook / Statement)

  8. IFSC কোড সহ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর

  9. দারিদ্র্য রেখা বা সামাজিক শ্রেণীর শংসাপত্র (যদি থাকে)

  10. আবেদনকারীর নামে বিদ্যুৎ বা জলের বিল

  11. পাসপোর্ট সাইজ ছবি

  12. জন্ম শংসাপত্র (Birth Certificate)

Advertisement
ads

এই যোজনার মাধ্যমে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি রান্নার খরচে স্বস্তি পাবেন বলে মনে করছে কেন্দ্র। আগ্রহীরা নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানতে এবং আবেদন করতে পারবেন।

Continue Reading
Advertisement