পুজোয় ভিড় এড়াতে মেট্রোর বিশেষ পরিকল্পনা, সময় ও ট্রেনের সংখ্যা ঘোষণা
Connect with us

কলকাতা

পুজোয় ভিড় এড়াতে মেট্রোর বিশেষ পরিকল্পনা, সময় ও ট্রেনের সংখ্যা ঘোষণা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পুজোর আনন্দে মেতে উঠতে আর কিছুদিন। তার আগেই শহরের অন্যতম প্রধান ভরসা মেট্রো রেল (Metro Rail) জানিয়ে দিল দুর্গাপুজোর (Durga Puja) সময়সূচি (Timetable)। ভিড় সামলাতে এবং দর্শনার্থীদের সুবিধার জন্য প্রতিটি রুটে বিশেষ ট্রেনের (Special Trains) ব্যবস্থা রাখা হয়েছে। সবচেয়ে বড় খবর— সপ্তমী, অষ্টমী ও নবমীতে (29 সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর, 1 অক্টোবর) সারারাত মেট্রো চলবে ব্লু ও গ্রিন লাইনে।

চলুন, দেখে নেওয়া যাক কোন লাইনে কবে কতটি পরিষেবা (Services) চলবে—

 ব্লু লাইন (দক্ষিণেশ্বর – কবি সুভাষ):

  • পঞ্চমী (27 সেপ্টেম্বর): সকাল ৮টা – রাত ১১টা | মোট ২৬২টি পরিষেবা

  • ষষ্ঠী (28 সেপ্টেম্বর): সকাল ৯টা – রাত ১১টা | ২৪৬টি পরিষেবা

  • সপ্তমী–অষ্টমী–নবমী (29–30 সেপ্টেম্বর ও 1 অক্টোবর): দুপুর ১টা – ভোর ৪টা | সারারাত | ২৪৬টি পরিষেবা

  • দশমী (2 অক্টোবর): দুপুর ১টা – রাত ১০টা | ১৩২টি পরিষেবা

গ্রিন লাইন (হাওড়া ময়দান – সল্টলেক সেক্টর V):

  • পঞ্চমী: সকাল ৭:৩০ – রাত ১১:১৬ | 225টি পরিষেবা

  • ষষ্ঠী: সকাল ৯টা – রাত ১১:২৮ | 184টি পরিষেবা

  • সপ্তমী–অষ্টমী–নবমী: দুপুর ১:৩০ – ভোর ৪:১৮ | সারারাত | 192টি পরিষেবা

  • দশমী: দুপুর ১:৩০ – রাত ১০:৩২ | 74টি পরিষেবা

 ইয়েলো লাইন (নোয়াপাড়া – জয়হিন্দ বিমানবন্দর):

  • পঞ্চমী ও ষষ্ঠী: বিকেল ৩টা – রাত ১০:৩৫ | 60টি পরিষেবা

  • সপ্তমী–অষ্টমী–নবমী: বিকেল ৩টা – রাত ১০:৫০ | 62টি পরিষেবা

  • দশমী: বিকেল ৩টা – রাত ৯:২০ | 50টি পরিষেবা

 পার্পল লাইন (জোঁকা – মাঝেরহাট):

  • পঞ্চমী–দশমী: প্রতিদিন বিকেল ৩টা – রাত ১০:৫৫ | ২৫ মিনিট অন্তর | 38টি পরিষেবা

 অরেঞ্জ লাইন:

  • এই সময়ে কোনও পরিষেবা থাকবে না।

যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা (Guidelines for Passengers):

  • স্মার্ট কার্ড (Smart Card), ট্যুরিস্ট স্মার্ট কার্ড (Tourist Smart Card) অথবা ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ ব্যবহার করে টিকিট সংগ্রহ করতে বলা হয়েছে।

  • মোবাইল QR টিকিট (QR-based mobile ticket) ও কাগজের QR টিকিটও চালু থাকবে।

  • ট্যুরিস্ট কার্ডে ৩ থেকে ৫ দিনের জন্য আনলিমিটেড যাত্রা করা যাবে।

  • ভিড় এড়াতে ট্রেনের দরজা আটকে না রাখার অনুরোধ এবং প্রয়োজনে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement