দেবীপক্ষ শুরুর আগেই উৎসবের আমেজ, কলকাতার মণ্ডপ উদ্বোধন মুখ্যমন্ত্রীর
Connect with us

ভাইরাল খবর

দেবীপক্ষ শুরুর আগেই উৎসবের আমেজ, কলকাতার মণ্ডপ উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মহালয়ার (Mahalaya) আগের দিনই শুরু হল শারদ উৎসবের (Sharad Utsav) আবহ। শনিবার সন্ধ্যায় বৃষ্টি মাথায় নিয়েই একাধিক পুজোর মণ্ডপ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাতিবাগান সর্বজনীন (Hatibagan Sarbojonin), টালা প্রত্যয় (Tala Pratyay) এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাব (Sreebhumi Sporting Club)-এর প্যান্ডেল উদ্বোধন করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, মহালয়ার আগে কোনও প্রতিমার উন্মোচন করা হয় না। তাই এদিন তিনি শুধুমাত্র প্যান্ডেল উদ্বোধন করেছেন। মঞ্চ থেকে তিনি বলেন, “আগামিকাল মহালয়ার তর্পণের মধ্যে দিয়ে মা সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে আলোর বার্তা আনবেন।”

এদিনের উদ্বোধনী ভাষণে শান্তি এবং সুস্থতার বার্তাও শোনান মুখ্যমন্ত্রী। তিনি জনগণকে সতর্ক করে বলেন, “বৃষ্টিতে ভিজবেন না। প্রচণ্ড ইনফ্লুয়েঞ্জা হচ্ছে। পুজোর আনন্দ যাতে মাটি না হয়, তাই সকলকে সতর্ক থাকতে হবে। যখন-তখন বৃষ্টি হচ্ছে, তাই ছাতা (Umbrella) সঙ্গে রাখুন।”

Advertisement
ads

অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, পুজোর দিনগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রীও সেই সতর্কবার্তা পৌঁছে দিয়ে বলেন, “আমরা প্রার্থনা করি, পুজোর দিনগুলো যেন বৃষ্টিমুক্ত থাকে। মা যেন আবহাওয়া ভালো করে দেন, সবাই যেন আনন্দে উৎসব পালন করতে পারেন।”

Continue Reading
Advertisement