সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন, ছাই হয়ে গেল দোকানপাট, স্তব্ধ ট্রেন চলাচল
Connect with us

দুর্ঘটনা

সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন, ছাই হয়ে গেল দোকানপাট, স্তব্ধ ট্রেন চলাচল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সকালবেলা ট্রেনে ওঠার প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক সেই সময় দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সন্তোষপুর (Santoshpur) স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Accident) ছড়িয়ে পড়ে আতঙ্ক। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে হঠাৎই দেখা যায় লেলিহান শিখা (Flames)। মুহূর্তে ছড়িয়ে পড়ে দাউদাউ আগুন (Raging Fire)।

প্রত্যক্ষদর্শী রেলযাত্রীদের (Passengers) অভিযোগ, দমকল (Fire Brigade) দেরিতে পৌঁছয়, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। প্ল্যাটফর্মের একের পর এক ছোট দোকান (Small Shops) আগুনে ভস্মীভূত (Burnt Down) হয়ে যায়। এসব দোকান মূলত ত্রিপল (Tarpaulin) দিয়ে তৈরি, এবং সেখানে জামাকাপড় (Clothes), চা (Tea), ও অন্যান্য সামগ্রী (Items) বিক্রি হত।

পুজোর (Festival) আগে ব্যবসায়ীরা নতুন মাল তুলেছিলেন। কিন্তু সেই সমস্ত সামগ্রীই পুড়ে ছাই (Ashes)। ক্ষতির পরিমাণ প্রচুর। বহু ব্যবসায়ী এখন কার্যত পথে বসেছেন।

অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ (Sealdah) দক্ষিণ শাখার বজবজ লাইনে (Budge Budge Line) ট্রেন চলাচল (Train Movement) সম্পূর্ণ বন্ধ (Suspended) করে দেওয়া হয়। আপাতত শিয়ালদহ থেকে মাঝেরহাট (Majherhat) পর্যন্ত আপ ও ডাউন লাইনে আংশিক ট্রেন চলাচল সচল রাখা হয়েছে।

Advertisement
ads

রেল সূত্রে জানা গেছে, এই অগ্নিকাণ্ডে স্টেশনের ভেতরে থাকা দোকানগুলির অধিকাংশই ক্ষতিগ্রস্ত (Damaged)। তবে এখনও পর্যন্ত রেলের পক্ষ থেকে কোনো সরকারি বিবৃতি (Official Statement) আসেনি।

অন্যদিকে দমকলের একাধিক ইঞ্জিন (Fire Engines) ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। যদিও এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে (Under Control) আসেনি বলে খবর।

রেল পরিষেবা বন্ধ থাকায় ব্যাপক দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা (Daily Commuters)। কলকাতা-বজবজ রুট বন্ধ থাকায় ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে অনেককে। স্থানীয় বাসিন্দা থেকে যাত্রী— সকলেই আতঙ্কিত ও ক্ষুব্ধ। অনেকেই প্রশ্ন তুলেছেন, কীভাবে স্টেশনের ভেতর এমন বড় অগ্নিকাণ্ড ঘটল, আর রেল কতটা প্রস্তুত ছিল?

Advertisement
ads
Continue Reading
Advertisement