মালদহে ফের শুটআউট: তৃণমূল কর্মী খুনের সাক্ষীকে লক্ষ্য করে গুলি
Connect with us

ভাইরাল খবর

মালদহে ফের শুটআউট: তৃণমূল কর্মী খুনের সাক্ষীকে লক্ষ্য করে গুলি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের শুটআউট (shootout) মালদহে। রবিবার রাতে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ইংলিশবাজার (Englishbazar) থানার অমৃতি এলাকার কানাইপুরে। অভিযোগ, এক ঠিকাদারকে লক্ষ্য করে মোটরবাইকে করে এসে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী। আহত ব্যক্তি আতিমুল মোমেন (Atimul Momen), বয়স ৩৩। তিনি পেশায় একজন ঠিকাদার (contractor) এবং শ্রমিক (labour) নিয়ে কাজ করেন।

জানা যাচ্ছে, আতিমুল একজন গুরুত্বপূর্ণ সাক্ষী (witness) ছিলেন গত ১০ জুলাই মানিকচকের তৃণমূল কর্মী (TMC worker) আবু কালাম আজাদ খুনের ঘটনায়। পরিবার ও স্থানীয়দের দাবি, সেই কারণেই আতিমুলকে নিশানা করেছে দুষ্কৃতীরা।

আতিমুলের বাড়ি অমৃতির বানিয়া গ্রামে। রবিবার রাতে অমৃতির পেট্রল পাম্পের (petrol pump) কাছে কানাইপুর এলাকায় মোটরবাইকে চড়ে কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর গুলি চালায়। খুব কাছ থেকে গুলি (bullet) চালিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালায় তারা। আতিমুলের বুকে গুলি লাগে। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Malda Medical College Hospital) ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক (critical)।

এই ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশবাজার থানার পুলিশ। আতিমুল ও প্রত্যক্ষদর্শীদের (eyewitness) বয়ানের ভিত্তিতে তদন্ত চালানো হচ্ছে। এখনো পর্যন্ত কারা এই হামলার (attack) সঙ্গে জড়িত, তা স্পষ্ট নয়।

Advertisement
ads

প্রসঙ্গত, যাঁর হত্যাকাণ্ডে আতিমুল সাক্ষী ছিলেন, সেই আবু কালাম আজাদকে খুনের দায়ে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে তৃণমূল নেতা মাইনুল শেখ এবং তাঁর ছেলে। দু’জনেই বর্তমানে জেলবন্দি (in jail)।

একই জেলার মধ্যে পরপর এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা।