খেলার খবর
আবার শুরু ক্রিকেটের মহারণ, সূর্যকুমার নেতৃত্বে নামছে ভারত, জেনে নিন সময়, স্কোয়াড ও সম্প্রচার
ডিজিটাল ডেস্কঃ ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ খবর— আগামীকাল, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)। এবারের আসর বসছে সংযুক্ত আরব আমিরশাহি (UAE)-তে। অংশ নিচ্ছে মোট ৮টি দেশ, যাদের দুটি গ্রুপে ভাগ করে শুরু হচ্ছে লড়াই।
গ্রুপ বিভাজন:
-
গ্রুপ A: ভারত (India), পাকিস্তান (Pakistan), ইউএই (UAE), ওমান (Oman)
-
গ্রুপ B: শ্রীলঙ্কা (Sri Lanka), বাংলাদেশ (Bangladesh), আফগানিস্তান (Afghanistan), হংকং (Hong Kong)
গতবারের চ্যাম্পিয়ন ভারত এবার মাঠে নামছে সূর্যকুমার যাদবের নেতৃত্বে। রোহিত শর্মা, বিরাট কোহলি, জাদেজার পরবর্তী প্রজন্মের নেতৃত্বে ভারত রয়েছে দুর্দান্ত ফর্মে।
ভারতের গ্রুপে আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, আয়োজক দেশ ইউএই এবং ওমান। অন্যদিকে গ্রুপ B-তে প্রতিদ্বন্দ্বিতা হবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং-এর মধ্যে।
এবারের আসরের আকর্ষণ— দীর্ঘদিন পর আবার ভারত-পাকিস্তান দ্বৈরথ। সব ঠিক থাকলে একবার নয়, সম্ভবত দু’বার দেখা যাবে এই মহারণ।
ভারতের ম্যাচ সূচি (Indian Schedule)
গ্রুপ পর্বে
-
১০ সেপ্টেম্বর – ভারতের মুখোমুখি ইউএই (দুবাই)
-
১৪ সেপ্টেম্বর – ভারতের মুখোমুখি পাকিস্তান (দুবাই)
-
১৯ সেপ্টেম্বর – ভারতের মুখোমুখি ওমান (আবুধাবি)
সুপার ফোর পর্বে (সম্ভাব্য)
-
২১ সেপ্টেম্বর – ভারতের মুখোমুখি পাকিস্তান (দুবাই)
-
২৪ সেপ্টেম্বর – ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা/বাংলাদেশ/আফগানিস্তান
-
২৬ সেপ্টেম্বর – ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা/বাংলাদেশ/আফগানিস্তান
ফাইনাল:
-
২৮ সেপ্টেম্বর, স্থান: দুবাই
সমস্ত ম্যাচ ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু হবে। - ভারতীয় স্কোয়াড (India Squad – Asia Cup 2025)
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (Wicketkeeper), শুভমন গিল (Vice Captain), তিলক ভর্মা, সূর্যকুমার যাদব (Captain), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা (Wicketkeeper), অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, জশপ্রীত বুমরা, আর্শদীপ সিং।
টিভিতে কোথায় দেখা যাবে (TV Broadcast Info)
ভারতে সমস্ত ম্যাচ Sony Sports Network-এর বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়া DD Free Dish-এর মাধ্যমেও ফ্রি-তে দেখা যাবে।
অনলাইনে কীভাবে দেখবেন (Online Streaming Info)
ম্যাচগুলি লাইভ দেখা যাবে SonyLIV অ্যাপ-এ।
সাবস্ক্রিপশন প্যাকঃ
-
₹৩৯৯ মাসিক প্রিমিয়াম প্যাক
-
₹৬৯৯ শুধুমাত্র মোবাইলের জন্য বার্ষিক প্যাক
-
₹১৪৯৯ পূর্ণাঙ্গ বার্ষিক প্রিমিয়াম প্যাক
বিনামূল্যে দেখার উপায়ঃ
-
JioFiber, Airtel বা অন্যান্য কিছু টেলিকম কোম্পানির নির্দিষ্ট WiFi প্ল্যানে SonyLIV-এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়।
-
ফোনের রিচার্জ প্ল্যানেও এই সুবিধা থাকতে পারে।
উল্লেখযোগ্য বিষয়
-
ভারত-পাকিস্তান মহারণ ১৪ ও ২১ সেপ্টেম্বর
-
সুপার ফোরে চারটি দেশ একে অপরের সঙ্গে খেলবে
-
২৮ সেপ্টেম্বর ফাইনাল, সম্ভবত ভারত বনাম পাকিস্তান
-
সব ম্যাচ রাত ৮টা থেকে
