নিয়োগ দুর্নীতিতে তৃণমূল নেত্রীর নাম, তালিকায় পরিবারের আরও এক সদস্য
Connect with us

ভাইরাল খবর

নিয়োগ দুর্নীতিতে তৃণমূল নেত্রীর নাম, তালিকায় পরিবারের আরও এক সদস্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতির গুঁতোয় ফের চাপে শাসক দল। শনিবার স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রকাশিত ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের তালিকায় উঠে এলো তৃণমূলের এক প্রভাবশালী নেত্রীর নাম। হুগলির খানাকুলের তৃণমূল নেত্রী সাহিনা সুলতানা এবং তাঁর পরিবারের একাধিক সদস্যের নাম এই তালিকায় উঠে আসতেই, নতুন করে রাজনৈতিক বিতর্কে ঘি পড়েছে।

সাহিনা সুলতানা শুধুই এক নেত্রী নন, তিনবার হুগলি জেলা পরিষদের সদস্যা এবং এক সময় জেলা শিক্ষা কর্মাধ্যক্ষের পদেও ছিলেন। অভিযোগ, সেই সময়েই তিনি শিক্ষক হিসেবে এসএসসি-র মাধ্যমে নিয়োগ পান। প্রথমে বাঁকুড়ার একটি স্কুলে ও পরে খানাকুলের রাজহাটি-বন্দর হাইস্কুলে কর্মরত ছিলেন তিনি। তবে স্থানীয়দের দাবি, জেলা পরিষদের কাজ সামলাতে গিয়ে নিয়মিত স্কুলে অনুপস্থিত থাকতেন সাহিনা।

তালিকায় নাম এসেছে সাহিনার ভাই মইনুল হকের স্ত্রী নমিতা আদকেরও। স্থানীয় রাজনীতিতে মইনুলের দাপট দীর্ঘদিনের। ফলে, একটি পরিবার থেকেই একাধিকজনের নাম ‘অযোগ্য’ হিসেবে তালিকাভুক্ত হওয়ায়, বিরোধীদের নিশানায় আরও একবার উঠে এসেছে তৃণমূল কংগ্রেস।

Advertisement
ads

বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন। তাঁদের অভিযোগ, এই নিয়োগ দুর্নীতির গোড়ায় রয়েছে শাসক দলের নেতানেত্রীদের প্রত্যক্ষ মদত।

সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত এই তালিকা যে শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক স্তরেও ভূকম্পনের ইঙ্গিত দিচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্নের মুখে, আর শাসকদল ফের চাপে।