বাংলাদেশি যুবক ১০ বছর ধরে ভারতে, প্যান কার্ড-সহ মালদায় গ্রেপ্তার
Connect with us

জেলার খবর

বাংলাদেশি যুবক ১০ বছর ধরে ভারতে, প্যান কার্ড-সহ মালদায় গ্রেপ্তার

Dipa Chakraborty

Published

on

প্রায় দশ বছর আগে বাংলাদেশ (Bangladesh) থেকে গোপনে ভারতে প্রবেশ করে নাম পরিবর্তন করে বসবাসের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার মালদার (Malda) ইংরেজবাজার থানার পুলিশ হৃদয় মিয়াঁ নামে ২০ বছর বয়সী ওই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে।

সূত্রের খবর, ধৃতের কাছ থেকে একটি প্যান কার্ড (PAN Card) উদ্ধার হয়েছে। পুলিশের জেরায় হৃদয় স্বীকার করেছে, সে বাংলাদেশের নাগরিক এবং অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল। শনিবার তাঁকে মালদা জেলা আদালতে তোলা হলে পুলিশ দশ দিনের হেফাজতের আবেদন জানায়। তদন্তকারীদের দাবি, তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার সম্ভব।

জানা গিয়েছে, হৃদয়ের আসল বাড়ি নারায়ণগঞ্জ (Narayanganj) জেলার সোনারগাঁও থানায়। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে মালদার মহদিপুর স্ট্যান্ড এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে বাসিন্দারা প্রথমে তাঁকে আটক করে। পরে খবর দেওয়া হয় পুলিশকে।

Advertisement
ads

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভুয়ো পরিচয়পত্র (Fake ID) তৈরি করে দীর্ঘদিন ধরে ভারতে থাকার পরিকল্পনা করছিল ওই অনুপ্রবেশকারী। তাঁকে সাহায্য করছে কারা? এর পিছনে আরও কোনও চক্র আছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

উল্লেখ্য, অনুপ্রবেশ ইস্যু নিয়ে ফের সরগরম রাজনীতি। বিজেপি (BJP)-র দাবি, বাংলাদেশিরা জেলায় জেলায় অবাধে ঢুকে পড়ছে। পাল্টা তৃণমূল (TMC)-এর অভিযোগ, সীমান্ত সুরক্ষার দায়িত্বে রয়েছে বিএসএফ (BSF), যা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry)। তবে অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ কেন, সেই প্রশ্ন তুলেছে শাসকদল।

Continue Reading
Advertisement