দেশু জুটিতে ফাটল! দেবের মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী, বললেন ‘২০২৫-এও এহেন অসম্মান…’
Connect with us

বিনোদন

দেশু জুটিতে ফাটল! দেবের মন্তব্যে ক্ষুব্ধ শুভশ্রী, বললেন ‘২০২৫-এও এহেন অসম্মান…’

Dipa Chakraborty

Published

on

দশ বছর বাদে দেশু জুটি (Desu Jodi) ফিরেছিল ‘ধূমকেতু’র (Dhumketu) হাত ধরে। সিনেমা মুক্তির আগে প্রচারে ঢাকঢোল কষে ফেরানো হয়েছিল নস্ট্যালজিয়া। কিন্তু ছবি (Film) মুক্তি হতেই বদলে গেল আবহ। ফ্যানদের (Fans) দাবি, “এ যেন আবেগ নিয়ে খেলা!”

প্রিমিয়ার (Premiere) ঘিরে প্রথমেই শোনা যায়, নাকি শুভশ্রীকে (Subhashree) আমন্ত্রণ জানানো হয়নি সঠিকভাবে। পরে জোরালো হয় গুঞ্জন, প্রমোশন (Promotion) শেষ হতেই sidelined হয়েছেন নায়িকা। এই সময়েই আগুনে ঘি ঢালে দেবের (Dev) সাম্প্রতিক মন্তব্য।

এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়, ২০২৫ সালে যদি ‘ধূমকেতু’ তৈরি হত, তবে কি শুভশ্রীকেই কাস্ট (Cast) করা হত? উত্তরে দেব বলেন— “ডিপেন্ড করছে ও তখন কোন স্টেজে (Stage) থাকত। বিয়ে হয়ে গেছে কি না, দুই সন্তানের মা হয়েছে কি না— এসব দেখতাম।” দেব আরও যোগ করেন, “আমি ছবিতে থাকলে হয়তো ওকেও নিতে হত, তবে যদি সারল্য (Innocence) না থাকত তাহলে অন্য অভিনেত্রী (Actress) নেওয়া হতো।”

এতেই থামেননি দেব। নিজের প্রযোজনা (Production) বলেই কি শুভশ্রীকে মুখ্য চরিত্রে নেওয়া হয়েছিল? এমন প্রশ্নে তার জবাব— “যদি চরিত্রের জন্য উপযুক্ত না হত, তাহলে পার্শ্বচরিত্র (Supporting Role) পেত, তবে মুখ্য চরিত্র নয়।”

Advertisement
ads

এই বক্তব্য ঘিরে তোলপাড় নেটদুনিয়া (Netizens)। ফ্যানদের দাবি— শুভশ্রীকে কেবল প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন দেব!

অবশেষে মুখ খুললেন শুভশ্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেন— “একজন সংবেদনশীল মানুষ কীভাবে এরকম মন্তব্য করতে পারেন বুঝি না। আমি পার্শ্বচরিত্র করতে কোনওদিন আপত্তি করিনি। আমি সন্তান করেছি। আমার কাছে সিনেমার চরিত্রই আসল। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে এই অসম্মানজনক মন্তব্য! যেখানে একজন হিরোইনের সঙ্গে প্রচার করছেন, তারপরও…”

আবার কি দেশু জুটি ফিরে আসবে? উত্তরে শুভশ্রীর ব্যঙ্গাত্মক রসিকতা— “জানি না, মা হয়ে গেছি, সারল্য নাকি আর নেই।”

এখন টলিপাড়ার প্রশ্ন— এ কি সত্যিই ফাটল, নাকি ৩০ কোটির ব্যবসা করা ছবিকে ঘিরে কৌশলী পাবলিসিটি স্টান্ট (Publicity Stunt)?

Advertisement
ads
Continue Reading
Advertisement