অসমাপ্ত কাহিনির সমাপ্তি কবে? ‘ধূমকেতু ২’ নিয়ে মুখ খুললেন কৌশিক গঙ্গোপাধ্যায়
Connect with us

বিনোদন

অসমাপ্ত কাহিনির সমাপ্তি কবে? ‘ধূমকেতু ২’ নিয়ে মুখ খুললেন কৌশিক গঙ্গোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এই মুহূর্তে সারা বাংলাজুড়ে ঝড় তুলেছে দেব (Dev) ও শুভশ্রী (Subhashree) অভিনীত বহুচর্চিত ছবি ধূমকেতু (Dhumketu)। নয় বছর পর এই জনপ্রিয় জুটিকে একসঙ্গে বড়পর্দায় দেখে আবেগে ভেসে গিয়েছেন দর্শকরা। মুক্তির পর থেকেই প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহে চলছে হাউজফুল শো, বক্স অফিসেও ছবির সাফল্য স্পষ্ট। কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) পরিচালনায় দেব–শুভশ্রীকে দেখা গেল সম্পূর্ণ নতুন আঙ্গিকে। গান, গল্প ও অভিনয়—প্রতিটি ক্ষেত্রেই দর্শক প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সিনেমাটিকে।

তবে দর্শকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—অসামাপ্ত গল্পের শেষ কোথায়? কবে মুক্তি পাবে ধূমকেতু-র দ্বিতীয় পর্ব? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গেই মুখ খোলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁর স্পষ্ট জবাব, “আমার দায়িত্ব ছিল গল্প অসম্পূর্ণ লেখা, আমি তা লিখে দিয়েছি। অভিনেতা–অভিনেত্রী ও প্রযোজকদের জানিয়ে দিয়েছি যে কাহিনি এখনও শেষ হয়নি।”

পরিচালকের ইঙ্গিত, দর্শকদের উন্মাদনা ও ছবির সাফল্যের কথা মাথায় রেখে দ্বিতীয় পর্ব খুব শিগগিরই পর্দায় আসতে পারে। কৌশিকবাবুর ভাষায়, “মানুষের ভালোবাসা ও এত বড় সাফল্য দেখে মনে হচ্ছে ধূমকেতু ২ (Dhumketu 2) আটকানো সম্ভব নয়। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে।”

Advertisement
ads

উল্লেখযোগ্য বিষয়, দেব–শুভশ্রীর পাশাপাশি ছবিতে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। ভানুর বন্ধু তথা পোস্টবাবুর চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে। অনেকেরই মত, এই চরিত্রে রুদ্রনীল ছাড়া অন্য কাউকে কল্পনাই করা যেত না।

Continue Reading
Advertisement