কমিশনের নির্দেশ না মানায় মুখ্য সচিবকে দিল্লিতে ডাক, রাজ্য-কমিশন সংঘাতে নতুন অধ্যায়
Connect with us

ভাইরাল খবর

কমিশনের নির্দেশ না মানায় মুখ্য সচিবকে দিল্লিতে ডাক, রাজ্য-কমিশন সংঘাতে নতুন অধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জাতীয় নির্বাচন কমিশনের (ECI) নির্দেশ উপেক্ষা করায় রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় কমিশনের টানাপোড়েন নতুন মোড় নিল। অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) চার নির্বাচনী কর্মীকে সাসপেন্ড করার নির্দেশ কার্যকর না করে শুধুমাত্র ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। আর সেই কারণেই এবার মুখ্য সচিব মনোজ পন্থকে (Chief Secretary Manoj Pant) সরাসরি তলব করল নির্বাচন কমিশন।

সূত্র অনুযায়ী, আগামিকাল বুধবার বিকেল পাঁচটার মধ্যে মুখ্য সচিবকে দিল্লিতে হাজির হয়ে কমিশনের কাছে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে। কমিশনের তরফে আনুষ্ঠানিক নোটিস পাঠিয়ে জানানো হয়েছে, কেন নির্দেশ অমান্য করা হল তার কারণ জানাতে হবে সরাসরি উপস্থিত হয়ে। ঘটনাটি কেন্দ্র করে রাজ্য-কমিশন দ্বন্দ্ব আরও প্রকট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ ভোটার তালিকায় নাম নেই, ক্ষোভে আত্মঘাতী হওয়ার চেষ্টা! হাইকোর্ট গেটে গায়ে আগুন মহিলা

প্রসঙ্গত, দেশজুড়ে বর্তমানে বিশেষ সংক্ষিপ্ত ভোটার তালিকা সংশোধন (Special Summary Revision) চলছে। এই প্রক্রিয়ায় রাজ্যের চার নির্বাচনী কর্মী ও এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও দায়িত্বে গাফিলতির অভিযোগ ওঠে। সেই ভিত্তিতে কমিশন তাঁদের সাসপেন্ড এবং অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এই সিদ্ধান্তের বিরোধিতা করে জানান, ভোট ঘোষণার আগে এমন পদক্ষেপ যুক্তিযুক্ত নয় এবং কোনও কর্মীকে সাসপেন্ড করা হবে না।

Advertisement
ads

৭২ ঘণ্টার মধ্যে জবাবদিহি করতে বলা হলেও রাজ্য প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে কেবল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। নির্বাচন কমিশনের মতে, এই পদক্ষেপ শুধু নির্দেশ অমান্য নয়, বরং একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদার প্রশ্ন। ফলে মুখ্য সচিবকে তলব করে কমিশন স্পষ্ট জবাব দাবি করেছে। এখন নজর, রাজ্য প্রশাসন সরাসরি হাজিরা দেবে নাকি বিকল্প পথে সাড়া দেবে।

Continue Reading
Advertisement