‘আমি নির্দোষ’— বেকসুর খালাস চেয়ে হাইকোর্টে আরজি কর মামলার দোষী সঞ্জয়
Connect with us

রাজ্যের খবর

‘আমি নির্দোষ’— বেকসুর খালাস চেয়ে হাইকোর্টে আরজি কর মামলার দোষী সঞ্জয়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বহুচর্চিত আরজি কর ধর্ষণ ও খুন মামলায় নিম্ন আদালতের দেওয়া আমৃত্যু কারাদণ্ডের সাজা চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন দোষী সাব্যস্ত সঞ্জয়। তাঁর তরফে হাইকোর্টে দায়ের করা আপিল গ্রহণ করেছে আদালত। আইনজীবীদের দাবি, সঞ্জয় রায়কে “wrongfully convicted” করা হয়েছে, এবং তাঁকে বেকসুর খালাস দেওয়া উচিত।

আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি দেবাংশু বসাক (Justice Debangsu Basak)-এর ডিভিশন বেঞ্চে সেপ্টেম্বর মাসে মামলার শুনানি হতে পারে বলে সূত্রের খবর। উচ্চ আদালত জানিয়েছে, প্রয়োজনে নির্যাতিতার পরিবার আদালতকে সহযোগিতা করতে পারবে।

আরও পড়ুনঃসিপিএম নেতাকে প্রকাশ্যে চড়! বংশীহারী কাণ্ডে হাইকোর্টে গড়াল মামলা

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি, শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস (Anirban Das) সঞ্জয় রায়কে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করে তিনটি ধারায় সাজা শোনান। ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী, ৬৪ ধারায় আমৃত্যু কারাদণ্ড, ৬৬ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০৩(১) ধারায় খুনের জন্যও সশ্রম যাবজ্জীবন সাজা দেওয়া হয়। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা এবং নির্যাতিতার পরিবারকে ১৭ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত।

Advertisement
ads

তবে সঞ্জয় রায়ের পক্ষের যুক্তি— তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে, আরজি করের ওই ঘটনার প্রকৃত দোষী এখনও চেস্ট মেডিসিন বিভাগেই কর্মরত। এই একই দাবি আগেও জানিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা, যারা CBI তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

গত ১৭ জুন হাই কোর্টে সঞ্জয় রায় আবেদন দায়ের করেন। সিবিআই যদিও নিম্ন আদালতে সঞ্জয়ের death penalty চেয়েছিল, বিচারক বলেন, “এই মামলা বিরলের মধ্যে বিরলতম নয়।” এখন অপেক্ষা, উচ্চ আদালত কী রায় দেয়।

Continue Reading
Advertisement