জীর্ণ সেতু ভাঙতেই নদীতে তলিয়ে গেল জীবন! প্রধানমন্ত্রীর শোক ও আর্থিক সহায়তা ঘোষণা
Connect with us

দুর্ঘটনা

জীর্ণ সেতু ভাঙতেই নদীতে তলিয়ে গেল জীবন! প্রধানমন্ত্রীর শোক ও আর্থিক সহায়তা ঘোষণা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গুজরাটের আকাশ আজ ভারী, মহিসাগর নদীর জলে ভাসছে শোকের ঢেউ। বুধবার সকালে ভদোদরা-আনন্দ সংযোগকারী একটি পুরনো সেতু ভেঙে নদীতে পড়ে যায় একাধিক গাড়ি। দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। প্রত্যক্ষদর্শীদের চোখের সামনে ঘটে যায় বিভীষিকাময় দৃশ্য—একসঙ্গে ট্রাক, অটোরিকশা ও চারচাকা গাড়ি হুড়মুড়িয়ে নদীতে তলিয়ে যায়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বর্তমানে ব্রাজিল সফরে থাকা প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে (X) লেখেন, “গুজরাটের ভদোদরা জেলায় একটি সেতু ভেঙে প্রাণহানির ঘটনা গভীরভাবে দুঃখজনক। প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।”

আরও পড়ুনঃ ৫ বিঘা জমিতে ফুলের রাজ্য! পলি হাউস প্রযুক্তিতে সফল রায়গঞ্জের মনু চন্দ্র রায়

শুধু শোকবার্তাই নয়, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন তিনি। এই সহায়তা দেওয়া হবে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে।

বুধবার সকাল ৮টা নাগাদ সেতুর মাঝের অংশ আচমকাই ভেঙে পড়ে। মহিসাগর নদীর ওপর নির্মিত ব্রিজটি প্রায় ৪৩ বছরের পুরনো ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার অনুরোধ জানানো সত্ত্বেও ব্রিজের সংস্কার হয়নি। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই গুরুত্বপূর্ণ সেতুর উপর দিয়ে ভারী যান চলাচলই শেষমেশ বিপর্যয় ডেকে আনল বলে মনে করা হচ্ছে।

Advertisement
ads

ভয়াবহ এই দুর্ঘটনার তদন্তে ইতিমধ্যেই নামানো হয়েছে বিশেষ প্রশাসনিক দল। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল ও NDRF-এর ডুবুরি দল। এখনও নদীতে তল্লাশি চলছে—আর কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা জানার চেষ্টা চলছে।

Continue Reading
Advertisement