কসবা কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতাদের নিয়ে দিলীপের বিস্ফোরণ: ‘এরা এক ধাপ এগিয়ে’
Connect with us

ভাইরাল খবর

কসবা কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতাদের নিয়ে দিলীপের বিস্ফোরণ: ‘এরা এক ধাপ এগিয়ে’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কসবা ল কলেজ (Kasba Law College) গণধর্ষণ কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় অভিযুক্তদের তৃণমূলের ঘনিষ্ঠ বলে দাবি করছে বিরোধীরা। আর এবার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)–এর পুরনো বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি, “অনুব্রত যা মুখে বলেছিলেন, এরা (অভিযুক্তরা) সেটাই বাস্তবে করে দেখিয়েছে।”

ঘটনার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র (Manojit Mishra), যিনি আইনজীবী হিসেবে কাজ করছিলেন এবং কলেজের চুক্তিভিত্তিক কর্মীও ছিলেন। বাকি দুই অভিযুক্ত, জইব আহমেদ (Jaib Ahmed) ও প্রমিত মুখোপাধ্যায় (Pramit Mukhopadhyay), দু’জনেই কলেজের পড়ুয়া। বিজেপি নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, “এরা তৃণমূলের গর্ব। ওদের পুরস্কৃত করা উচিত! কলেজ, থানা, প্রশাসন সব চালায় এদের মতো লোক। প্রিন্সিপাল-ভাইস প্রিন্সিপাল পর্যন্ত ওদের কথায় চলে।”

আরও পড়ুনঃ শমীকের হাতে বিজেপির ব্যাটন, চুপচাপ আক্ষেপ দিলীপের কণ্ঠে

তিনি আরও বলেন, “তৃণমূল ইউনিয়ন রুমগুলোকে পার্টি অফিস বানিয়ে ফেলেছে। সেখানে মদ, গাঁজা, জুয়া এমনকি ধর্ষণচক্র পর্যন্ত চলে। অনুব্রত পুলিশকে হুমকি দিয়েছিলেন, আর এরা সেটা করে দেখাল। এবার দলের উচিত ওদের এক ধাপ এগিয়ে যাওয়ার পুরস্কার দেওয়া।”

Advertisement
ads

এদিকে আদালতে মনোজিৎকে নিয়ে পুলিশের বক্তব্য আরও চাঞ্চল্য তৈরি করেছে। বলা হয়েছে, তিনি অত্যন্ত প্রভাবশালী। জামিন পেলে তদন্তে প্রভাব পড়তে পারে, এমনকি সাক্ষীদের ভয় দেখানো ও প্রমাণ লোপাটের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

এই অবস্থায় প্রশ্ন উঠেছে, প্রশাসনের তদন্ত কি সত্যিই প্রভাবমুক্ত? পুলিশের ভাষ্যেই কি এবার প্রভাবশালীদের তৃণমূল-যোগ ঘুরিয়ে স্বীকার করে নেওয়া হল?
সন্দেহ ও শঙ্কা ক্রমেই ঘনাচ্ছে।

Continue Reading
Advertisement