দলবদলুরাই বিজেপিতে হিংসা-দুর্নীতির কারণ, দিলীপ ঘোষের বিস্ফোরক অভিযোগে জল্পনা
Connect with us

রাজনীতি

দলবদলুরাই বিজেপিতে হিংসা-দুর্নীতির কারণ, দিলীপ ঘোষের বিস্ফোরক অভিযোগে জল্পনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বিজেপির ‘যোগদান মেলা’র অন্যতম মুখ তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষ (Dilip Ghosh) এর হাত ধরেই বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছিল রাজ্যে। তবে এবার সেই দিলীপ ঘোষই তৃণমূল (TMC) ও সিপিএম (CPIM) থেকে বিজেপিতে (BJP) আসা নেতা-কর্মীদের কার্যকলাপ নিয়ে তীব্র প্রশ্ন তুললেন। বিশ্ব যোগ দিবসের (World Yoga Day) অনুষ্ঠানে এসে দিলীপবাবু স্পষ্ট বলেন, “যাঁরা তৃণমূল বা সিপিএম থেকে বিজেপিতে এসেছেন, তাঁদের অনেকেই হিংসা এবং দুর্নীতির সঙ্গে যুক্ত। আমাদের বিজেপির ‘বাসুধৈব কুটুম্বকম’ নীতি তাঁরা মেনে নিতে পারছেন না।”

দিলীপ ঘোষের এই বিস্ফোরক মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই দলের অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ (Shankar Ghosh), যিনি সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তিনি সতর্ক প্রতিক্রিয়ায় বলেন, “দিলীপদা কেন এমন বললেন জানি না। আমি দলের অনুমতি নিয়েই বিজেপিতে এসেছি। আমার বিরুদ্ধে তো কোনও দুর্নীতির অভিযোগ নেই। দল আমায় বিধানসভায় মুখ্য সচেতক করেছে। যদি কেউ অন্যায় করে, দল ব্যবস্থা নেবে।”

আরও পড়ুনঃ ‘আমি সঙ্গীত পিয়াসী’, বিশ্ব সংগীত দিবসে নিজের গান শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) তীব্র কটাক্ষ করে বলেন, “দিলীপবাবু সম্ভবত শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কে উদ্দেশ্য করেই বলেছেন। কারণ তিনিই শুভেন্দুকে দলে এনেছিলেন। আর এখন তারই চাপে দল থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে দিলীপবাবুর।”

Advertisement
ads ads

রাজ্য বিজেপির অন্দরে দলবদলুদের নিয়ে বহুদিন ধরেই ক্ষোভ ছিল একাংশের। দিলীপ ঘোষের মন্তব্য সেই অসন্তোষকে যেন ফের সামনে এনে দিল। যদিও দিলীপবাবুর বক্তব্য, “যাঁরা বিজেপির আদর্শ ও নীতি মানতে পারেন না, তাঁদের দিয়ে দলের ভাল হবে না।”

Continue Reading
Advertisement ads