“খিদিরপুর অগ্নিকাণ্ড: শুভেন্দুর ইঙ্গিত পরিকল্পিত ষড়যন্ত্রে, জানুন কী বললেন বিরোধী দলনেতা”
Connect with us

রাজ্যের খবর

“খিদিরপুর অগ্নিকাণ্ড: শুভেন্দুর ইঙ্গিত পরিকল্পিত ষড়যন্ত্রে, জানুন কী বললেন বিরোধী দলনেতা”

Dipa Chakraborty

Published

on

খিদিরপুর অগ্নিকাণ্ডের পরদিন ঘটনাস্থলে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন তিনি। বললেন, “রাত ১টায় আগুন লাগল, দমকল এল ভোর ৪টেয় — এটা কি পরিকল্পিত নয়?” এর সঙ্গে যুক্ত করলেন, “আমি জমি রক্ষা আন্দোলনে ডক্টরেট!”

বিজেপি নেতা রাকেশ সিং ও অর্জুন সিংকে সঙ্গে নিয়ে মঙ্গলবার খিদিরপুর মার্কেটে যান শুভেন্দু। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া দোকানগুলোর পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “প্রশাসন যদি দোকান ভাঙতে আসে, আপনারা তা হতে দেবেন না। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি।”

আরও পড়ুন – ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিল ২০২৫ পাশ, বেসরকারি হাসপাতালে খরচে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ

আরও পড়ুন – বিহারে পরকীয়া সন্দেহে স্ত্রীর উপর অমানবিক নির্যাতন, গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ও ছ্যাঁকা!

Advertisement
ads

অগ্নিকাণ্ড নিয়ে দূরভিসন্ধির ইঙ্গিতও দেন শুভেন্দু। বলেন, “কোনও রাজনৈতিক দলের নামে নয়, এই লড়াই হবে হকের দাবিতে।” মুখ্যমন্ত্রী যেখান থেকে শপিং মল তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন, সেই প্রসঙ্গে তিনি বলেন, “এই এলাকা বেচে দেওয়া হয়েছে। আলিপুর জেল, চিড়িয়াখানার পর এবার আপনারা।”

এদিকে আগুন লাগার ঘটনা নিয়ে সিপিএম ইতিমধ্যেই ‘ম্যান-মেড ফায়ার’ বা পরিকল্পিত অগ্নিকাণ্ডের তত্ত্ব খাড়া করেছে। বিজেপিও সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

Continue Reading
Advertisement