খুন
ব্যক্তিগত শত্রুতা নাকি আরও গভীর ষড়যন্ত্র? পুরীতে খুন হলেন জগন্নাথ মন্দিরের সেবায়েত!
ডিজিটাল ডেস্কঃ রথযাত্রা আর হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা। বুধবার ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা (Snan Yatra)। কিন্তু এই পুণ্যতিথিতেই রক্তে রঞ্জিত হল পুরী। সেবায়েত (Sevayat) খুনের ঘটনায় শোকের ছায়া নেমে এল জগন্নাথ ধামের (Jagannath Dham) বুকে। বাড়ির সামনে রাস্তা থেকে উদ্ধার হল ৮৩ বছরের প্রবীণ সেবায়েতের ক্ষতবিক্ষত দেহ। অভিযুক্ত একজন স্থানীয় ব্যক্তি। পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সেবায়েতের নাম জগন্নাথ দীক্ষিত (Jagannath Dikshit)। তিনি পুরীর মহাসুয়ার সাহির (Mahasuar Sahir) বাসিন্দা ছিলেন। পুরী জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) ‘সুপাকার’ (Supakar)—অর্থাৎ রাধুনীর দায়িত্বে ছিলেন তিনি। বুধবার দুপুরে গুড়িসাহি (Gurusahhi) এলাকার রাবানি চৌরার (Rabani Chowara) রাস্তায় তাঁর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
আরও পরুনঃ ত্রিকোণ প্রেম নাকি ধর্মীয় বিদ্বেষ? মুসলিম যুবককে খুন করে দেহ রেখে দিল ডিপ ফ্রিজে!
এদিন স্নানযাত্রা উপলক্ষে পুরী শহর জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। তার মধ্যেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। পুলিশ সুপার (Police Superintendent) জানিয়েছেন, ‘‘পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপাতত মনে হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে।’’
সূত্রের খবর, অভিযুক্ত ৬০ বছরের নারায়ণ পাত্তাযোশী (Narayan Pattayoshi) পুলিশি জেরায় জানিয়েছেন, কোনও একটি বিষয় নিয়ে জগন্নাথ দীক্ষিতের সঙ্গে তাঁর বচসা বাঁধে। সেই বচসার মধ্যেই ক্রোধে জগন্নাথবাবুকে ধাক্কা মারেন নারায়ণ। তাতেই দেওয়ালে মাথা ঠুকে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রবীণ সেবায়েতের।
পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, স্নানযাত্রার মতো গুরুত্বপূর্ণ দিনে শহরে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল? পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন।
পুলিশ জানিয়েছে, খুনের পিছনে আর কোনও ষড়যন্ত্র আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুরীবাসী এবং ভক্তদের মধ্যে এই ঘটনায় শোক ও ক্ষোভ, বিশেষ করে যখন রথযাত্রার মতো মহোৎসবের আগে এমন নির্মম ঘটনা শহরের শান্ত পরিবেশকে নাড়া দিয়ে গেল।
