ভাইরাল খবর
আবারও মহাকাশের স্বপ্ন! গগনযানে যেতে চান রাকেশ শর্মা
ভারতের প্রথম নভোচারি রাকেশ শর্মা আবারও মহাকাশে পাড়ি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। উইং কমান্ডার (অবসরপ্রাপ্ত) শর্মা সেই ঐতিহাসিক নাম যিনি সোভিয়েত Soyuz মহাকাশযানে চড়ে পৃথিবীর বাইরে যাত্রা করে ইতিহাস গড়েছিলেন। এ বার তিনি ভারতের নিজস্ব মানববাহী মহাকাশ মিশন ‘গগনযান’-এ অংশগ্রহণের আগ্রহ জানালেন।
এই গগনযান মিশন ভারতের প্রথম মানববাহী মহাকাশযাত্রার প্রকল্প। এতে তিনজন নভোচারীকে তিন দিনের জন্য পাঠানো হবে নিম্ন-ভূকক্ষপথে। শ্রীহরিকোটা থেকে ‘হিউম্যান রেটেড লঞ্চ ভেহিকেল মার্ক-৩’, অর্থাৎ GSLV Mk III রকেটের মাধ্যমে উৎক্ষেপণ হবে এই মহাকাশযান।
আরও পড়ুন – ইমরানের জেলমুক্তি সময়ের অপেক্ষা! হাই কোর্টে শুনানি ১১ জুন
প্রবীণ নভোচারি শর্মা বলেন,
“অবশ্যই আমি গগনযানে অংশ নিতে চাই। আমি একজন পরীক্ষামূলক পাইলট। তবে সম্ভবত আমি একটু আগে জন্মেছি, তাই এই জীবনে আর সেটা সম্ভব নয়। তবুও যদি প্রশ্ন ওঠে, আমি বলব আমি প্রস্তুত।“
তিনি আরও বলেন, Group Captain শুভাংশু শুক্লার অংশগ্রহণে ভারত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) সঙ্গে বাস্তবিক যোগাযোগের অভিজ্ঞতা অর্জন করতে চলেছে। Axiom-4 মিশন ভারতের ভবিষ্যৎ স্পেস ভিশনের এক ঝলক দেবে।
তরুণ নভোচারী শুভাংশুর উদ্দেশ্যে রাকেশ শর্মা জানান,
“শুভাংশুকে আমার অসংখ্য শুভেচ্ছা। তুমি যা দেখবে, তা তোমার জীবন বদলে দেবে। আমি নিশ্চিত তুমি একজন বদলে যাওয়া মানুষ হিসেবে ফিরে আসবে।“
