হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান পরিচালক পার্থ ঘোষ
Connect with us

Uncategorized

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান পরিচালক পার্থ ঘোষ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বলিউডের বিশিষ্ট পরিচালক পার্থ ঘোষ (Partho Ghosh) আর নেই। সোমবার সকালে মুম্বইয়ের (Mumbai) মাধ এলাকায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি করে পার্থবাবুকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে আর এক হাসপাতালে স্থানান্তরের পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই পরিচালক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

পরিচালকের আকস্মিক প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবার-পরিজন ও চলচ্চিত্র মহলে। পার্থ ঘোষের মৃত্যুর খবর সামনে আনেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। খবরটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শোকবার্তার বন্যা বইতে শুরু করে।

আরও পড়ুনঃ সম্পর্ক থেকে বেরোতে চেয়েছিলেন, প্রেমিকের ছুরির আঘাতে নিহত প্রেমিকা

পার্থ ঘোষের পরিচালিত ‘অগ্নিসাক্ষী’ (Agnisakshi), ‘তিসরা কৌন’ (Tisra Kaun), ‘গুলাম-এ-মুস্তাফা’ (Ghulam-E-Mustafa) এবং ‘হান্ড্রেড ডেজ’ (100 Days)-এর মতো একাধিক ছবিই বলিউডে সাড়া ফেলেছিল। মনীষা কৈরালা (Manisha Koirala), জ্যাকি শ্রফ (Jackie Shroff), নানা পটেকর (Nana Patekar), রবীনা টন্ডন (Raveena Tandon)-এর মতো তারকারা তাঁর পরিচালিত ছবিতে অভিনয় করেছিলেন।

Advertisement
ads

শুধু বড় পর্দাই নয়, পার্থ ঘোষ হিন্দি ও বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতেও উল্লেখযোগ্য কাজ করেছেন। পরিচালকের মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা ভুগছিলেন পার্থ ঘোষ।

বলিউডের এই বর্ষীয়ান পরিচালকের অকাল মৃত্যুতে ইন্ডাস্ট্রি হারাল এক অভিজ্ঞ সৃষ্টিশীল মানুষকে।

Continue Reading
Advertisement