গায়ে আগুন ঢেলে আত্মাহুতির হুমকি! ফের অগ্নিগর্ভ মণিপুর, ইন্টারনেট বন্ধ বহু জেলায়
Connect with us

ভাইরাল খবর

গায়ে আগুন ঢেলে আত্মাহুতির হুমকি! ফের অগ্নিগর্ভ মণিপুর, ইন্টারনেট বন্ধ বহু জেলায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের উত্তেজনা ছড়াল মণিপুরে (Manipur)। শনিবার বিকেল থেকে রাজ্যের পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। রাজধানী ইম্ফল (Imphal)-সহ একাধিক এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে চরম অশান্তি ছড়ায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, সরকারের তরফে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক জেলায়। জেলায় জারি হয়েছে কার্ফু।

অশান্তির আবহে রোববার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভয়াবহ ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ইম্ফলের রাস্তায় সার বেঁধে দাঁড়িয়ে রয়েছেন মেইতেই (Meitei) গোষ্ঠীর কয়েকজন বিক্ষোভকারী। তাঁদের হাতে পেট্রলভর্তি বোতল। হুমকি দিতে দিতে কেউ কেউ নিজের গায়ে ও মাথায় পেট্রল ঢালছেন। স্পষ্ট ভাষায় বলতে শোনা যাচ্ছে— “ধৃত নেতাদের মুক্তি না দিলে আত্মহত্যা করব, আগুন দেব গায়ে!” যদিও এই ভিডিওর সত্যতা যাচাই হয়নি।

আড়ও পড়ুনঃ বিজেপি নেত্রীকে নিয়ে অশ্লীল ইঙ্গিত ও শারীরিক হেনস্থার অভিযোগ চার যুবকের বিরুদ্ধে

উল্লেখ্য, মণিপুরে ২০২৩ সালের ৩ মে থেকে জাতিগত সংঘর্ষে (Ethnic Clashes) উত্তপ্ত পরিস্থিতি চলছে মেইতেই ও কুকি (Kuki) গোষ্ঠীর মধ্যে। দু’বছরের এই সংঘর্ষে প্রাণ গিয়েছে অন্তত ২৬০ জনের, ঘরছাড়া প্রায় ৫০,০০০ মানুষ। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে যাওয়ায় গত বছর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং (N. Biren Singh)। বর্তমানে মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলছে।

Advertisement
ads

এরই মধ্যে নতুন করে অশান্তির আগুন জ্বলে ওঠে শনিবার, মেইতেই গোষ্ঠীর নেতা আরামবাই টেংগোল (Arambai Tenggol)-এর গ্রেফতারিকে ঘিরে। বিক্ষোভকারীরা পথে নেমে টায়ার জ্বালিয়ে একাধিক জায়গায় অবরোধ করেন। অভিযোগ, ইম্ফলের কোয়াকেইথেল (Kwakeithel) পুলিশ পোস্টেও হামলা চালানো হয়।

সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত মুখ খোলা হয়নি ভিডিও ঘিরে। তবে যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, তাতে শঙ্কায় গোটা রাজ্য। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে মণিপুরে স্বাভাবিকতা ফিরবে কবে?

Continue Reading
Advertisement