কেমোথেরাপির মাঝে জীবনের জয়, প্রেমিক রকিকে বিয়ে করলেন হিনা খান
Connect with us

বিনোদন

কেমোথেরাপির মাঝে জীবনের জয়, প্রেমিক রকিকে বিয়ে করলেন হিনা খান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মারণরোগ ক্যানসারও দমিয়ে রাখতে পারল না তাঁর মনের জোর কিংবা জীবনের প্রতি অগাধ ভালোবাসাকে। শরীরে যন্ত্রণা, একের পর এক কেমোথেরাপি—সব পেরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন অভিনেত্রী হিনা খান (Hina Khan)। প্রেমিক রকি জয়সওয়ালকে (Rocky Jaiswal) আইনি বিয়ের মাধ্যমে নিজের জীবনসঙ্গী করে নিলেন তিনি।

রকির সঙ্গে হিনার সম্পর্ক প্রায় ১৩ বছরের পুরনো। বহুবার তাঁদের নিয়ে বিয়ের গুঞ্জন উঠলেও এবার তা সত্যি করে ফেললেন হিনা নিজেই। সামাজিক মাধ্যমে পোস্ট করলেন শুভ মুহূর্তের ছবি—সাদামাটা আয়োজনে শুভ্র পোশাক পরিহিত, হাতে উজ্জ্বল হীরের আংটি, রকির পাশে দাঁড়িয়ে হাসিমুখে ধরা দিলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ পদপিষ্ট ঘটনায় মৃতদের নাম জানাল পুলিশ, তালিকায় নাবালক-নাবালিকা

২০০৯ সালে জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘ইয়ে রিস্তা ক্যা কহেলতা হ্যায়’ (Yeh Rishta Kya Kehlata Hai)-এর সেটেই প্রথম পরিচয় হিনা ও রকির। প্রযোজক রকি ও অভিনেত্রী হিনার সেই বন্ধুত্বই সময়ের সঙ্গে গাঢ় হয়ে প্রেমে রূপ নেয়। ২০১১ সালে ‘বিগ বস’ (Bigg Boss)-এর ঘরেও রকির উপস্থিতি তাঁদের সম্পর্কের প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়েছিল।

Advertisement
ads

বিয়েটা একেবারেই আইনি স্বীকৃতি মাত্র বলে জানালেন হিনা খান। তাঁর কথায়, “বিয়ে আমার কাছে একটা সামাজিক রীতি। তবে আমাদের সম্পর্ক প্রেম, বোঝাপড়া আর সঙ্গ দিয়েই তৈরি।” ক্যানসারের মতো কঠিন সময়েও জীবনের পাশে রকিকে সঙ্গী করে পথ চলা শুরু করলেন হিনা।

রকি জয়সওয়াল, কলকাতার ছেলে হলেও এখন বলিউডের প্রতিষ্ঠিত প্রযোজক। তাঁর পাশে হিনার এমন সাহসী ও আবেগঘন সিদ্ধান্ত সমাজমাধ্যমে প্রশংসার ঝড় তুলেছে। অনেকে বলছেন, হিনার এই উদাহরণ নতুন করে বুঝিয়ে দিল—ভালবাসা সত্যিই সব বাধা পেরিয়ে এগিয়ে চলে।

হিনা খানের এই বিয়ের মুহূর্ত যেন জীবনের প্রতি এক নতুন আশার আলো—যেখানে ভালবাসা ও মনোবলই হয় আসল ওষুধ।

Advertisement
ads
Continue Reading
Advertisement