‘উপমা নয়, চাই বিরিয়ানি’— ভাইরাল ভিডিও শুনে অঙ্গনওয়াড়ির খাবারের মেনু বদল
Connect with us

ভাইরাল খবর

‘উপমা নয়, চাই বিরিয়ানি’— ভাইরাল ভিডিও শুনে অঙ্গনওয়াড়ির খাবারের মেনু বদল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ একঘেয়েমির অভিযোগে বদলে গেল অঙ্গনওয়াড়ির খাবারের তালিকা! কেরলে এক খুদের বিরিয়ানিপ্রীতি এবার রীতিমতো নীতিনির্ধারকদের কানে পৌঁছে গেল। ইনস্টাগ্রামে মায়ের তোলা একটি সাধারণ ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসল রাজ্য প্রশাসন। সরকারি মিড-ডে মিল কর্মসূচিতে এবার জায়গা পেল এগ বিরিয়ানি

কেরলের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খুদে ছাত্র শঙ্কু (Shanku) বলেছিল, রোজ রোজ উপমা (Upma) খেতে আর ভালো লাগছে না। তার বদলে সে চায় বিরিয়ানি (Biryani)। সেই মুহূর্তটি ধরা পড়ে তার মা অস্বাতী অশোক (Aswathi Ashok)-এর শ্যুট করা ইনস্টাগ্রাম ভিডিয়োতে। আর এই নিরীহ অভিযোগই হয়ে ওঠে নেটমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। ভাইরাল হতে হতেই সেই ভিডিয়ো পৌঁছে যায় রাজ্যের মহিলা ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী বীণা জর্জ (Veena George)-এর কাছে।

আরও পড়ুনঃ করোনায় ফের মৃতের সংখ্যা বাড়ছে, সতর্কতা জারি হাসপাতালগুলিতে

মন্ত্রী ফেসবুকে শেয়ার করে জানান, শঙ্কুর এই আবদার গুরুত্ব দিয়ে দেখা হবে। আর সেই প্রতিশ্রুতি রাখতেই রাজ্য সরকারের তরফে তৈরি করা হয় এক ‘মডেল ফুড মেনু’, যেখানে উপমা ছাড়াও যুক্ত হয়েছে অন্যান্য প্রোটিনসমৃদ্ধ খাবার— যার মধ্যে রয়েছে এগ বিরিয়ানি

Advertisement
ads

শঙ্কুর মা জানাচ্ছেন, ভিডিয়োটি মোটেও সরকারের উদ্দেশ্যে তৈরি করা হয়নি। শঙ্কুর বাবা কর্মসূত্রে বিদেশে। ছেলের ছোট ছোট মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার জন্যই ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করতেন তিনি। সেই ধারাবাহিকতায় শেয়ার করেছিলেন বিরিয়ানির এই ভিডিয়োও।

এখন সেই ভিডিও বদলে দিয়েছে সরকারি খাবারের মেনু। শিশুদের পছন্দ-অপছন্দ এবার শুধু ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না—সরকারও দিচ্ছে তার মর্যাদা। মডেল মেনুতে এবার জোর দেওয়া হচ্ছে প্রোটিন-সমৃদ্ধ খাবারে, যাতে শিশুদের পুষ্টির অভাব না হয়।

Continue Reading
Advertisement