অপারেশন সিঁদুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অমিত শাহের
Connect with us

অপারেশন সিঁদুর

অপারেশন সিঁদুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অমিত শাহের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রবিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজেপির (BJP) বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর তার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কড়া ভাষায় আক্রমণ করেন। অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে মমতার সমালোচনা প্রসঙ্গে শাহ বলেন, আগামী নির্বাচনেই বাংলার মা-বোনেরা মমতাকে সিঁদুরের মূল্য বুঝিয়ে দেবে।

অমিত শাহ আরও বলেন, ‘‘সম্প্রতি পহলগাঁওয়ে পাকিস্তানের (Pakistan) পাঠানো সন্ত্রাসবাদীরা নির্দোষ পর্যটকদের হত্যা করেছে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এর নেতৃত্বে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক এবং অপারেশন সিঁদুর সফল হয়েছে। এই অভিযানগুলোর মাধ্যমে সন্ত্রাসবাদীদের মুল ঘাঁটি ধ্বংস করা হয়েছে।  বহু সন্ত্রাসবাদী মারা গিয়েছে। আর দিদির পেটে ব্যথা হচ্ছে।’ মমতার পেটের ব্যথা হওয়া উচিত ছিল সেদিন যখন বাংলার পর্যটকরা নিহত হয়েছিলেন, কিন্তু তিনি চুপ ছিলেন।’’

আরও পড়ুনঃ পাঁচ দিন বেড রেস্টের মেডিক্যাল সার্টিফিকেট দেখিয়ে বোলপুর থানায় হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল

তিনি মমতাকে প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘‘আপনি অপারেশন সিঁদুর নিয়ে নোংরা রাজনৈতিক মন্তব্য করেছেন, যা দেশের কোটি কোটি মা-বোনেদের অনুভূতির সঙ্গে খেলে। আসন্ন নির্বাচনে বাংলার মাতৃশক্তি এই অপমানের জবাব দেবে।’’

Advertisement
ads ads

অমিত শাহ আরও উল্লেখ করেন, ‘‘১৯৯০ সাল থেকে দেশে সন্ত্রাসবাদের কারণে ৪০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মোদী সরকার আসার পর থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি, যারা সন্ত্রাসবাদীদের সহায়তা করবে তাদের কঠোর জবাব দেওয়া হবে।’’

শাহ যোগ করেন, ‘‘আমি অপারেশন সিঁদুরে সাহসী সেনা ও বিএসএফ (BSF) সদস্যদের সাধুবাদ জানাচ্ছি, যারা বীরত্ব দেখিয়েছেন।’’

এই কেন্দ্রীয় মঞ্চে অমিত শাহের তীব্র মন্তব্যের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কার্যত রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads