‘অপারেশন সিঁদুর’-এর জয়গাথা মঞ্চে তুলে ধরবে বিসিসিআই, আইপিএল ফাইনালে সম্মান সেনার
Connect with us

অপারেশন সিঁদুর

‘অপারেশন সিঁদুর’-এর জয়গাথা মঞ্চে তুলে ধরবে বিসিসিআই, আইপিএল ফাইনালে সম্মান সেনার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ৩ জুন আহমেদাবাদে অনুষ্ঠিত হতে চলা আইপিএল (IPL) ফাইনালে ভারতীয় সেনাবাহিনীর তিন শাখার প্রধানদের বিশেষভাবে আমন্ত্রণ জানাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। এই মেগা ম্যাচের সমাপ্তি অনুষ্ঠানে দেশের সশস্ত্র বাহিনীকে সম্মান জানানো হবে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর অভাবনীয় সাফল্যের জন্য।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (Debojit Saikia) এক বিবৃতিতে জানান, “আমরা ভারতীয় সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার শীর্ষপদে থাকা অফিসার এবং সাহসী যোদ্ধাদের আইপিএল ফাইনালে আহ্বান জানিয়েছি। ‘অপারেশন সিঁদুর’–এর সাফল্যকে উদযাপন করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতি সেনার আত্মত্যাগ ও দুর্ধর্ষ সাহসিকতাকে সম্মান জানাতেই আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান এবার তাঁদের উৎসর্গ করা হবে। ক্রিকেট আমাদের জাতীয় আবেগ, কিন্তু তার ঊর্ধ্বে রয়েছে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা।”

আরও পড়ুনঃ বিতর্কের কেন্দ্রে আমির খান, ‘সিতারে জমিন পর’ ছবিকে ঘিরে ট্রোলের মুখে অভিনেতা

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও (Pahalgam) এলাকায় পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালিয়ে ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করে। তারই পাল্টা জবাবে ভারতীয় সেনা পরিচালনা করে অপারেশন সিঁদুর, যার ফলে পাকিস্তান ও পিওকে-তে (PoK) ন’টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। এর পরই দু’দেশের মধ্যে সীমান্তে সংঘর্ষ চরমে ওঠে। তবে পরবর্তীতে পাকিস্তানের অনুরোধে ভারত সংঘর্ষবিরতিতে সম্মত হয়।

Advertisement
ads

ঘটনার আবহে সাময়িক বন্ধ ছিল আইপিএল। তবে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতেই ফের শুরু হয়েছে টুর্নামেন্ট। আর ফাইনাল ম্যাচে ভারতীয় সেনার তিন প্রধানকে আমন্ত্রণ জানিয়ে নজির গড়ছে বিসিসিআই। আমন্ত্রিত তিনজন হলেন—

  • চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (General Upendra Dwivedi)

  • নৌসেনাপ্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি (Admiral Dinesh Kumar Tripathi)

  • বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং (Air Chief Marshal Amarpreet Singh)

৩ জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) অনুষ্ঠিত হবে এই মরসুমের চূড়ান্ত লড়াই। তার আগেই এমন উদ্যোগ দেশের প্রতি সেনার অবদানের প্রতি কৃতজ্ঞতা জানানোর অনন্য উদাহরণ হয়ে থাকছে।

Continue Reading
Advertisement