সোশ্যাল মিডিয়া
আরসিবি ছেড়ে দেওয়ার চিন্তা কোহলির! অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন
ডিজিটাল ডেস্কঃ ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ২০২২ সালে আচমকা টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান, এরপর তাঁকে ওয়ানডে ও টি-টোয়েন্টি নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। এর পেছনে নানা আলোচনা ও বিতর্ক হয়েছিল। সম্প্রতি তিনি বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ার কারণও স্পষ্ট করেছেন।
একটি আরসিবি পডকাস্টে কোহলি জানান, “আমি আগেও বলেছি, আমি নিজেকে আরও পরীক্ষার মুখে ফেলতে চেয়েছিলাম। ২০১৬ থেকে ২০১৯-এর মধ্যে আমার কাছে বেশ কয়েকটি দল পরিবর্তনের সুযোগ ছিল। তবে এক সময় সব নিয়ে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছিল। কারণ একসঙ্গে অনেক কিছু ঘটছিল। ভারতকে ৭-৮ বছর নেতৃত্ব দিয়েছি এবং আরসিবি’র ৯ বছর অধিনায়ক ছিলাম। আমার ওপর প্রত্যাশার পাহাড় জমছিল, ব্যাট হাতে নামলেই ভালো কিছু করতে হত।”
কোহলির খেলার সময় তাঁর আগ্রাসন এবং নেতৃত্ব নিয়ে অনেক সময় বিতর্কের মুখে পড়তে হয়েছে। তবে তিনি জানিয়েছেন, এই অতিরিক্ত চাপ তাঁর খেলায় প্রভাব ফেলছিল। “সব সময় আমার দিকেই সবার নজর ছিল। আমি বুঝতে পারছিলাম না কী করব? বিষয়টা কঠিন হয়ে যাচ্ছিল। একমাত্র লক্ষ্য ছিল, খুশি থাকতে হবে,” বলেছিলেন কোহলি।
এছাড়া, কোহলি আরও জানান, এক সময় আরসিবি (RCB) ছাড়ার কথাও ভেবেছিলেন, কারণ ভারতীয় ক্রিকেটে বহু ট্রফি জিতলেও আইপিএল (IPL) ট্রফি তাঁর অধীনে আরসিবি জেতেনি। তবে শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন, “আমি নিজেকে জিজ্ঞেস করতাম, ‘ভারতের হয়ে এত কিছু জিতেছি, এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী?’ এবং আমি বুঝলাম, যে সম্পর্ক ও সম্মান আমি অর্জন করেছি, সেটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ।
