অভিষেকের নাম ভাঙিয়ে লক্ষ টাকার খেলা! বাগদায় গ্রেপ্তার ভুয়ো দাবাড়ু
Connect with us

রাজ্যের খবর

অভিষেকের নাম ভাঙিয়ে লক্ষ টাকার খেলা! বাগদায় গ্রেপ্তার ভুয়ো দাবাড়ু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তর ২৪ পরগনার বাগদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হল এক যুবক। অভিযুক্তের নাম প্রকাশ রায়। স্থানীয় সূত্রের খবর, নিজেকে জাতীয় স্তরের দাবাড়ু পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল সে।

জানা গিয়েছে, হাবড়া থানার আক্রমপুর এলাকার বাসিন্দা প্রকাশ কয়েক মাস আগে বাগদা অঞ্চলে গিয়ে দাবি করে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুপারিশে সে এখানে এসেছে। এই পরিচয়কে হাতিয়ার করে এলাকার বিডিও-সহ একাধিক তৃণমূল নেতা ও প্রশাসনিক কর্তাদের কাছ থেকে আর্থিক সাহায্য সংগ্রহ করে।

আরও পড়ুনঃ চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত, বিকল্প আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রাথমিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে থাকার কারণে কেউ সন্দেহ প্রকাশ করেননি। বরং তার দাবার কৃতিত্বের গল্প শুনে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। অভিযোগ, কয়েক মাসের মধ্যে প্রায় পাঁচ লক্ষ টাকা তুলেছিল ওই যুবক।

Advertisement
ads ads

কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার গতিবিধি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করলে প্রকাশ্যে আসে প্রতারণার ঘটনা। বনগাঁ-বাগদা অঞ্চলের একাধিক পঞ্চায়েত ও প্রশাসনিক মহল থেকেও টাকা তোলার তথ্য মিলেছে বলে দাবি।

এরপর শনিবার বাগদার ব্লক আধিকারিক এর পক্ষ থেকে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রকাশ রায়কে গ্রেপ্তার করে। এদিনই ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করা হয়। পুলিশ জানিয়েছে, তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে প্রতারণার চক্র সম্পর্কে বিশদে জানা হবে।

গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাগদায়। প্রশাসন ও শাসকদলের শীর্ষ মহলেও নড়েচড়ে বসেছে বলে খবর।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads