পহেলগাঁওয়ে হত্যাকাণ্ডে লস্কর ও পাকিস্তানকে ধন্যবাদ! ‘উৎসব পালনের ডাক’ ঝাড়খণ্ডের এক মৌলবির
Connect with us

রাজ্যের খবর

পহেলগাঁওয়ে হত্যাকাণ্ডে লস্কর ও পাকিস্তানকে ধন্যবাদ! ‘উৎসব পালনের ডাক’ ঝাড়খণ্ডের এক মৌলবির

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে নারকীয় হত্যাকান্ড চালিয়েছে জঙ্গিরা। হামলার ঘটনায় মৃত্যু হয়েছে বহু জনের। এই ঘটনায় যখন গোটা বিশ্ব শোকস্তব্ধ দিকে দিকে নিন্দার ঝড়, তখনই এই পহেলগাঁও হত্যালীলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উৎসব পালনের ডাক দিলেন ঝাড়খণ্ডের এক মৌলবী!

পহেলগাঁওয়ে হামলা নিয়ে লস্কর-ই-তৈইবা ও পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ঝাড়খণ্ডের এক মৌলবী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উৎসব পালনের ডাক দিয়েছেন ঝাড়খণ্ডের মৌলবি মহম্মদ নৌশাদ। সেই পোস্ট ভাইরাল হতেই অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পুলিশ। এদিন বুধবার গ্রেফতার করা হল অভিযুক্ত মৌলবি মহম্মদ নৌশাদকে। অভিযুক্ত নৌশাদ বিহারের এক মাদ্রাসা থেকে কোরানের উপরে ডিগ্রিধারী।

পুলওয়ামার পর মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা চালায় জঙ্গিরা। হত্যাকাণ্ডে দাবি করা হচ্ছিল, পর্যটকদের ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করে নিয়েছে লস্করের টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।

জানা যাচ্ছে, পহেলগাঁওয়ে হামলার সঙ্গে যুক্ত থাকা জঙ্গিরা বেশিরভাগই পাকিস্তানি। হামলার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিযুক্ত মহম্মদ নৌশাদ। সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ধন্যবাদ পাকিস্তান, ধন্যবাদ লস্কর-ই-তইবা।

Advertisement
ads

আল্লাহ তোমাদের সর্বদা আনন্দে রাখুক, আমিন, আমিন। আমি আরও খুশি হতাম যদি বিজেপি, আরএসএস, সংবাদমাধ্যম ও বজরং দলকে আক্রমণ করা হত। এই পোস্টার সঙ্গে হাসির ইমোজি ব্যবহার করে পোস্টে নিজের আনন্দ প্রকাশ করেন অভিযুক্ত মোহাম্মদ। যা প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয় সব মহল। নেটিজেনরা ঝাড়খণ্ড পুলিশকে ট্যাগ করে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানান।

এরপরই ঝাড়খণ্ড পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করে। আজ বুধবার ঝাড়খণ্ডের বোকারোর মখদুমপুর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত মৌলবীকে। পুলিশের তরফে জানা গিয়েছে, অভিযুক্ত মহম্মদ নৌশাদ , তার বয়স ৩৫ বছর। তিনি বিহারের এক মাদ্রাসা থেকে কোরানের উপরে ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি বাবার সঙ্গে বোকারোতে থাকেন।

আরও পড়ুন – ভারত ‘সন্ত্রাসের’ কাছে মাথা নত করবে না! গর্জে উঠলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অভিযুক্ত মোহাম্মদের ভাই কর্মসূত্রে দুবাইয়ের বাসিন্দা। সেখানকারই এক সিমকার্ড ব্যবহার করে সোশ্যাল মিডিয়া চালাতেন অভিযুক্ত। এরপর হামলার ঘটনায় পাকিস্তান-লস্করকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন তিনি। ঘটনার সংবেদনশীলতাকে গুরুত্ব দিয়ে গোটা ঘটনায় নবীন কুমার সিংয়ের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করেন পুলিশ সুপার মনোজ স্বার্গীয়ারী।

Advertisement
ads

গতকাল রাতেই ওই পোস্টদাতার খোঁজে নামেন তদন্তকারীরা। রাতভর অভিযান চালানোর পর আজ বুধবার সকালে গ্রেফতার করা হয় অভিযুক্ত মোহাম্মদকে। উসকানিমূলক পোস্টের জেরে মহম্মদ নৌশাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন – কাশ্মীর হামলার পরে তিন জঙ্গির স্কেচ প্রকাশ, প্রধান চক্রী আদিল গুরু পাকিস্তানে লুকিয়ে