১লা এপ্রিল থেকে জাতীয় সড়কে বেড়ে গেল টোল ট্যাক্স
Connect with us

রাজ্যের খবর

১লা এপ্রিল থেকে জাতীয় সড়কে বেড়ে গেল টোল ট্যাক্স

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ফের বেড়ে গেল জাতীয় সড়কের টোল ট্যাক্স। নিয়ম মাফিক প্রতিবছর এপ্রিল মাসের ১লা তারিখ থেকে দেশ জুড়ে জাতীয় সড়কের টোল ট্যাক্স ৫ শতাংশ করে বৃদ্ধি করা হয়। সেই নিয়মানুযায়ী আগামী ১লা এপ্রিল থেকে জাতীয় সড়কের টোল ট্যাক্স বাড়ানো হল। আর এবার সেই টোল ট্য়াক্স বৃদ্ধি যাতে না করা হয় সেকারণে পরিবহণ দফতরকে চিঠি দিয়েছে বেসরকারি বাস মালিকদের সংগঠন।

পশ্চিমবঙ্গের সব প্রান্ত মিলিয়ে প্রায় ৫২টি জাতীয় সড়ক রয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার অর্থাৎ ১লা এপ্রিল থেকে ভারতের জাতীয় সড়ক গুলিতে টোল ট্যাক্স বাড়ানো হবে। গাড়ি ও হালকা যানবাহনের ক্ষেত্রে প্রায় ৫ শতাংশ টোল ট্যাক্স। ভারী যানবাহনের ক্ষেত্রে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি করা হবে টোল ট্যাক্স।

এবার টোল বৃদ্ধি নিয়ে পরিবহণ দফতরকে চিঠি দিল বেসরকারি বাস সংগঠন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, মূলত যাতে টোল ট্যাক্স না বৃদ্ধি করা হয় এর জন্য। যুক্তি দিয়ে জানানো হয়েছে, গত ৮ বছর ধরে রাজ্য সরকারের কোনও স্তরে বাসের ভাড়া বাড়ানো হয়নি, তাই বেসরকারি বাস মালিকদের সেক্ষেত্রে আয় বাড়েনি কোনো। বরং করোনা ভাইরাস সংক্রমণের কারণে যখন লকডাউন হয়েছিল, তখন বেসরকারি পরিবহণ ব্যবসা মার খেয়েছে। সেই কারণে পরিবহণ দফতর অবিলম্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে রাজ্যে টোল ট্যাক্স আর যেন না বাড়ে সেকারণে অনুরোধ করা হয়েছে বেসরকারি বাস মালিকদের তরফে।

আরও পড়ুন – মালদায় শোয়ে গিয়ে হেনস্থা! পারিশ্রমিক নিয়ে বচসা

Advertisement
ads ads

বর্তমান সময়ে জাতীয় সড়কগুলিতে প্রতি কিলোমিটারে টোল ট্যাক্স ২.১৯ করে টাকা নেওয়া হয়। নতুন টোল ট্যাক্সের হার অনুযায়ী, এই টোল ট্যাক্সের পরিমাণ বাড়বে, তবে নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স নির্ভর করবে সংশ্লিষ্ট সড়ক ও টোল প্লাজার ওপরে। টোল প্লাজার যেসব ২০ কিলোমিটার এলাকার মধ্যে বসবাসকারীদের জন্য মাসিক পাসের মূল্যও ১০ শতাংশ বৃদ্ধি করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – রাম নবমী নিয়ে কড়া হুঁশিয়ারি দিলীপের

Continue Reading
Advertisement ads