ভাইরাল খবর
ক্রিকেটপ্রেমীদের জন্য Jio-র দুর্দান্ত অফার, ফ্রি দেখা যাবে IPL 2025!
ডিজিটাল ডেস্কঃ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক চমক এনেছে। Jio SIM গ্রাহকরা যদি ২৯৯ টাকা বা তার বেশি রিচার্জ করেন, তাহলে তারা পুরো IPL ২০২৫ সিজন বিনামূল্যে দেখতে পারবেন। অর্থাৎ, Jio এবার ৯০ দিনের ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে। আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে IPL ২০২৫, যা চলবে ২৫ মে পর্যন্ত। মোট ৭৪টি ম্যাচ হবে, ১৩টি শহরে। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে কলকাতায়।
Jio দুটি প্ল্যান নিয়ে এসেছে, যার মাধ্যমে পুরনো গ্রাহকরা ১৭ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে ২৯৯ টাকা বা তার বেশি রিচার্জ করলেই এই অফার উপভোগ করতে পারবেন। নতুন গ্রাহকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য—৩১ মার্চের মধ্যে নতুন Jio SIM কিনে ২৯৯ টাকা রিচার্জ করলেই মিলবে ৯০ দিনের বিনামূল্যে সাবস্ক্রিপশন।
আরও পড়ুনঃ ৬০ বছরে প্রেম বাবার! শুনে কেঁদে ভাসালেন আমির-কন্যা ইরা
Jio-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অফারের মাধ্যমে গ্রাহকরা JioHotstar-এ ৯০ দিনের জন্য বিনামূল্যে IPL দেখতে পারবেন। শুধু তাই নয়, মোবাইল বা টিভিতে 4K রেজোলিউশনে ম্যাচ সম্প্রচার হবে। তবে মনে রাখতে হবে, এই অফার শুধুমাত্র ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্তই পাওয়া যাবে। যে কেউ নতুন প্ল্যান কিনলে তা ২২ মার্চ থেকে সক্রিয় হবে, কারণ সেদিনই KKR বনাম RCB ম্যাচ দিয়ে IPL ২০২৫ শুরু হবে। যেহেতু টুর্নামেন্ট প্রায় দুই মাস ধরে চলবে, তাই শেষ হওয়ার এক মাস পর পর্যন্ত এই ফ্রি সাবস্ক্রিপশন চালু থাকবে।
আমরা কোনো রিচার্জ প্ল্যান কেনার সুপারিশ করছি না। প্ল্যান নেওয়ার আগে নিজে থেকে তুলনা করে দেখে নিন, কোনটি আপনার জন্য সেরা। ডেটা ও কলিং সুবিধা অনুযায়ী বেছে নিন উপযুক্ত প্যাক।
